, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

আর্জেন্টিনার পরের ম্যাচে নেই মন্তিয়েল

  • প্রকাশের সময় : ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৫৩ পড়া হয়েছে
গঞ্জালো মন্তিয়েলএএফএ

মাঠের পারফরম্যান্সে এখন পর্যন্ত বিশ্বকাপে দারুণ সময়ই কাটছে আর্জেন্টিনার। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকে ৩–০ গোলের জয় দিয়ে শুরু হয়েছে তাদের অভিযান। আগামী পরশু গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া।

তবে এই সময়ে একটি বিষয় কোচ লিওনেল স্কালোনিকে অস্বস্তিতে রেখেছিল। বিশ্বকাপ শুরুর পর থেকে কোনো দিনই পুরো স্কোয়াডকে একসঙ্গে অনুশীলনে পাননি তিনি।

শুক্রবার অবশেষে পুরো দলকে একসঙ্গে অনুশীলনে পেয়েছেন স্কালোনি। কিন্তু সেই স্বস্তির মধ্যেই এসেছে নতুন দুঃসংবাদ। পেশির চোটের কারণে অন্তত একটি ম্যাচের জন্য ছিটকে গেছেন গঞ্জালো মন্তিয়েল। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর খবর, সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে তাঁর খেলা হচ্ছে না।

গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ম্যাচে মন্তিয়েলকে পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে আলজেরিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে শুরু করেছিলেন স্কালোনি, অস্ট্রিয়ার বিপক্ষে তাতে অন্তত একটি পরিবর্তন যে আসছে, সেটি এখন প্রায় নিশ্চিত।

আজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন মন্তিয়েল। তাঁকে নিয়ে প্রথম শঙ্কা দেখা দেয় গত পরশু। বাঁ পায়ের চোট কাটিয়ে উদ্বোধনী ম্যাচে মাঠে নামা এই রিভার প্লেট ফুলব্যাক সেদিন মাঠের অনুশীলনে অংশ নেননি, সময় কাটিয়েছেন জিমে।

শুক্রবার তিনি মাঠে ফিরে সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করলেও শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারেননি। পরে তাঁর শারীরিক পরীক্ষা করা হলে দেখা যায়, ডান পায়ে অতিরিক্ত চাপজনিত সমস্যায় ভুগছেন তিনি।

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

আর্জেন্টিনার পরের ম্যাচে নেই মন্তিয়েল

প্রকাশের সময় : ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬