প্রকাশের সময় :
০৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
১৩
পড়া হয়েছে
সৌদি তেল কম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
অনলাইন
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্তে ১৪ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
রবিবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৬টায় হরমুজ প্রণালির পশ্চিমে পারস্য উপসাগরে সৌদি আরবের পূর্ব উপকূলের রাস তানুরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
সৌদি প্রেস এজেন্সি আরো জানিয়েছে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ অজানা। নিহত সবাই সৌদি নাগরিক বলে জানা গেছে।