, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

ঝালকাঠি-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে নিচে চাপা পড়ে সুপারভাইজার নিহত, আহত ১০

  • প্রকাশের সময় : ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ১০৮ পড়া হয়েছে
অনলাইন ০৫ জুলাই  ২০২৬
ঝালকাঠি-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে নিচে চাপা পড়ে সুপারভাইজার নিহত, আহত ১০
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি-বরিশাল মহাসড়কের নলছিটির রায়াপুর ম্যানেজার বাড়ির সামনে যাত্রীবাহি বাস উল্টে নিচে চাপা পড়ে গাড়ির সুপারভাইজার মনির হোসেন (২৮) নিহত হয়েছে।এসময় গাড়িটি খাদে পড়েলে আরও ১০ যাত্রী আহত হবার খবর পাওয়া গেছে।রবিবার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রী ও প্রতক্ষ্যদর্শীরা জানান, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী বাস নাহিদ সুপার পরিবহন নলছিটির রায়াপুর এলাকায় পৌঁছলে গাড়িটিকে দ্রুতগতির একটি সিএনজি ওভারটেক করে।এতে যাত্রীবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা অর্ধশতাধিক যাত্রী নিচে চাপা পড়ে।যাত্রীদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। উদ্ধারকারীরা আহতদের গাড়ির জানালা থেকে বের করে চিকিৎসার জন্য বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো পাঠায়। উদ্ধার কাজ চলাকালে ঝালকাঠি-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।  এতে বরিশাল থেকে খুলনাসহ দক্ষিণাঞ্চলগামী সকল যানবাহন সড়কে দুই ঘন্টার বেশিসময় ধরে আটকা পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী রেসকিউ যান দিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িটিকে সরানো গেলে নিচে চাপা পড়া গাড়ির সুপারভাইজার মনির হোসেনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিস,পুলিশ ও স্থানীয়দের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নলছিটি থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান জানান, উদ্ধার অভিযান শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

ঝালকাঠি-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে নিচে চাপা পড়ে সুপারভাইজার নিহত, আহত ১০

প্রকাশের সময় : ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬