, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

ওমরাহ ভিসার মেয়াদ হবে এক বছর,একাধিকবার যাওয়া যাবে

  • প্রকাশের সময় : ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৫৭ পড়া হয়েছে

অনলাইন: ২১ জুলাই ২০২৬,

পবিত্র কাবা তাওয়াফ করছেন হাজিরাফাইল ছবি: এএফপি

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে। এই ভিসাধারী ব্যক্তিরা এক বছরের মধ্যে একাধিকবার (মাল্টিপল-এন্ট্রি) সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন এবং মোট সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নতুন এই ভিসা দেওয়ার তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত নিয়ন্ত্রক শর্ত পূরণ সাপেক্ষে ভিসাধারী ব্যক্তিরা এই সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এই উদ্যোগ সৌদি ভিশন-২০৩০ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।

এক বছর মেয়াদি ওমরাহ ভিসাধারীদের প্রতিবার সফরের জন্য ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে একটি সেবা প্যাকেজ কিনতে হবে।

সেবা প্যাকেজের মেয়াদ অবশ্যই ভিসার অবশিষ্ট বৈধ মেয়াদের সময়সীমার চেয়ে বেশি হতে পারবে না। এ ছাড়া সৌদি আরবে পৌঁছানোর আগে দর্শনার্থীদের নুসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওমরাহর পারমিট (অনুমতি) নিতে হবে।

প্রতিবার সৌদি আরব ছাড়ার পর ভিসাটি নিষ্ক্রিয় (ডিঅ্যাক্টিভেট) হয়ে যাবে এবং পরবর্তী সফরের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করা হলে তা আবার সক্রিয় (রিঅ্যাক্টিভেট) করা হবে।

হজ মৌসুমে এই ভিসা সক্রিয় করা হবে না। অর্থাৎ ১ জিলকদ থেকে ১৩ জিলহজ পর্যন্ত সময়কালে এই ভিসা কার্যকর থাকবে না।

মন্ত্রণালয় আরও বলেছে, নতুন এই ভিসা ওমরাহ সফরের পরিকল্পনায় আরও বেশি সুবিধা দেবে এবং ওমরাহ আদায় আরও সহজ করবে। ওমরাহ পালনকারীদের পুরো যাত্রাপথে ডিজিটাল ও কার্যকরী সেবার সমন্বয় তাঁদের সফরের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

ওমরাহ ভিসার মেয়াদ হবে এক বছর,একাধিকবার যাওয়া যাবে

প্রকাশের সময় : ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬