, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

নোবিপ্রবিতে শিক্ষা প্রশাসন বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১০৯ পড়া হয়েছে
অনলাইন: ২১ জুলাই ২০২৬,
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের আয়োজনে কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ২য় তলায় এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিনগুলো একজন শিক্ষার্থীর জীবনে সবচেয়ে স্মৃতিময় সময়গুলোর একটি, তাই এই সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে জ্ঞান অর্জন করতে হবে। তিনি উল্লেখ করেন, উচ্চ মাধ্যমিক পর্যন্ত অধিকাংশ শিক্ষার্থী বাবা মায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বেড়ে উঠলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তাদের নিজেদেরই নিজেদের অভিভাবকের দায়িত্ব পালন করতে হয়, তাই সবাই শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে নিজেদের পরিচালিত করতে হবে। এ সময় তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য কেবল ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানবিক মূল্যবোধ, সততা ও সামাজিক দায়বদ্ধতাসমৃদ্ধ একজন আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলেই শিক্ষা লাভের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়িত হবে।
শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক জি এম রাকিবুল ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রশাসন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও নবীন শিক্ষার্থীবৃন্দ। এ সময় বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

নোবিপ্রবিতে শিক্ষা প্রশাসন বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬