, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলা গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!!

মন্ত্রিপরিষদও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

  • প্রকাশের সময় : ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ৫৪ পড়া হয়েছে
 · অনলাইন সোমবার, ১৭ আগস্ট ২০২৬
মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।

দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন সোমবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ সচিবের মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী ড. নাসিমুল গনিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৮ আগস্ট থেকে এক বছর মেয়াদে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব পদে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আদেশে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মো. এহছানুল হককে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৮ আগস্ট থেকে এক বছর মেয়াদে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব পদে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

২০২৪ সালের ১৭ আগস্ট অবসরপ্রাপ্ত পাঁচজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে চুক্তিতে দুই বছরের জন্য সচিব নিয়োগ দেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। তাদের মধ্যে নাসিমুল গনি ও এহছানুল হক ছিলেন।

নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে এবং এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়।

পরে নাসিমুল গনিকে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়।

বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে ২০০৯ সালে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়।

অন্যদিকে, গত বছরের ১২ অক্টোবর এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়।

জনপ্রিয়

অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড

মন্ত্রিপরিষদও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

প্রকাশের সময় : ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬