, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

ভি.পি মোহাম্মদ উল্যাহ ছয়দফা আন্দোলনে ১ম আসামী

  • প্রকাশের সময় : ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
  • ৫৪ পড়া হয়েছে

অনলাইন বুধবার, ১৯ আগস্ট ২০২৬

আমার বাবার রাজনৈতিক জীবনে অপূর্ণতার অনেক ইতিহাস রয়েছে কিন্তু আজ যেইটুকু হয়েছেন তার অবদান বঙ্গবন্ধুর।

১৯৭০ সালের চৌমুহনী কলেজ ছাত্র সংসদ নির্বাচন।সেই নির্বাচনে আব্বু তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের মনোনয়ন চান কিন্তু সকলে উনার পক্ষে সম্মত হলেও আমাদের নোয়াখালীর তৎকালীন একজন জাতীয় নেতার বিরোধীতার মুখে মনোনয়ন বঞ্চিত হন।এরপর স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নেন এবং ছাত্রসমাজের ব্যাপক সমর্থন পান।ভোট গণণা শেষে দেখা যায় চৌমুহনী কলেজের ইতিহাসে কোন ভি.পি এত ব্যবধানে নির্বাচিত হয় নাই এবং পূর্ণ প্যানেলে জয়।কিন্তু সেই জাতীয় নেতা ফলাফল ঘোষনা না করতে তৎকালীন জেলা প্রশাসনকে চাপ দেয় এবং সেই নেতার প্রভাবের কারণে ফলাফল ঘোষনা বিলম্বিত হতে থাকে।তখন তৎকালীন একজন শিক্ষক বলেন মোহাম্মদ উল্যাহ তোমার সাথে তো শেখ সাহেবের সাথে সম্পর্ক,উনার সাথে যোগাযোগ করো।তখন কলেজের টেলিফোনে বঙ্গবন্ধুকে আব্বু ফোন দেন।বলেন লিডার আমি তো কলেজ সংসদে ভি.পি নির্বাচিত হয়েছি পূর্ণ প্যানেলে কিন্তু (X)সাহেবের চাপে ফলাফল দিচ্ছে না।তৎক্ষনাৎ তিনি বলেন আমি দেখছি,চিন্তা করিস না।মিষ্টি খাইয়ে যাস।কিছুক্ষনের মধ্যেই তিনি ডিসিকে ফোন দেন এবং জিজ্ঞেস করেন যে কে জিতেছে?ডিসি বলেন,স্যার নির্বাচনে ছাত্রলীগের স্বতন্ত্র প্যানেল মোহাম্মদ-কাশেম পরিষদ জয় পেয়েছে।তখন বঙ্গবন্ধু ফলাফল বিলম্বের কারণ জানতে চান।ডিসি তখন (X)নেতার হস্তক্ষেপের কথা বলেন।বঙ্গবন্ধু নির্দেশ দেন অতিদ্রুত জয়ীদের নাম ঘোষনা করো।ডিসিও তাই করেন।ফলাফল ঘোষনা করা হয়।সেদিন যদি বঙ্গবন্ধু স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করতেন কিংবা সঠিক ফলাফল ঘোষনায় হস্তক্ষেপ না করতেন হয়তোবা আজ ভি.পি মোহাম্মদ উল্যাহ হতেন না।এছাড়াও ৬৬র ছয়দফা আন্দোলনের সময় মওদুদীর সভা পন্ডের মামলায় আলোচিত পল্টন হত্যা মামলায় ১ম আসামী করা হয় এবং গ্রেফতার করা হয়।বঙ্গবন্ধু তৎক্ষনাৎ হস্তক্ষেপ করেন এবং উনার বাসভবনে নিয়ে আসতে বলেন।তখন দায়িত্বরত সেনাসদস্যরা বলে স্যার আপনার নির্দেশে আপনার মোহাম্মদ উল্যাহকে ছেড়ে দিলাম আর গভর্নরের নির্দেশে আপনাকে গ্রেফতার করলাম।বঙ্গবন্ধু রাজনৈতিক কর্মসূচী কিংবা সুসংগঠিত করার জন্য আব্বুকে অর্থনৈতিকভাবেও সহযোগিতা করতেন।
আজীবন কৃতজ্ঞতা হে বঙ্গবন্ধু

Mashrafi Bin Mohammed Jidan’s Post

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

ভি.পি মোহাম্মদ উল্যাহ ছয়দফা আন্দোলনে ১ম আসামী

প্রকাশের সময় : ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬