
বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) কর্মকর্তা বিএ-৪৯৫৪ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে কারা মহাপরিদর্শকের বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তার চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর নাম উল্লেখ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে কারাগার থেকে পালানো বন্দিদের বিষয়ে তথ্য জানান মোতাহের হোসেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে মোট ২ হাজার ২৪৭ জন বন্দি পালিয়ে যায়। এর মধ্যে ১ হাজার ৫৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ৬৯০ জন বন্দি পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, নরসিংদী কারাগার থেকে ৮২৬ জন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় এখনো ১৬৬ জনের কোনো তথ্য পাওয়া যায়নি





















