২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
প্রকাশের সময় :
০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
৩৬
পড়া হয়েছে
অনলাইনশনিবার, ০৬ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি’ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এ তথ্য জানান।বৈঠকে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ সফল বাস্তবায়নের বিভিন্ন দিক, কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি নিয়ে আলোচনা হয়।এসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।