, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

  • প্রকাশের সময় : ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ আগস্ট ২০২৬
  • ৪১ পড়া হয়েছে
দুর্ঘটনাকবলীত সিএনজি ও ট্রাক।
সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাক ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সাত যাত্রীই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার আগেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশের শেরপুর থানার কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান কালবেলাকে বলেন, তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় জড়িত তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট সকালে একই মহাসড়কের ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে নয়জন নিহত হন। সেই মর্মান্তিক দুর্ঘটনার মাত্র ১৫ দিনের মাথায় একই এলাকায় ফের চারজনের প্রাণহানি ঘটল।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশের সময় : ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ আগস্ট ২০২৬