, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও পরিচালনায় মৌসুমী, আসছে নতুন সিনেমা

  • প্রকাশের সময় : ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ৪৭ পড়া হয়েছে

অনলাইন ০৬ জুন, ২০২৬

দীর্ঘ ১০ বছরের বিরতির পর আবারও নির্মাতার আসনে ফিরলেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। তার পরিচালনায় নির্মিত নতুন চলচ্চিত্র ‘বিচ্ছেদ বেদনা’ সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে অনাপত্তি সনদ পেয়েছে।
জানা গেছে, মনোস্তাত্ত্বিক গল্পনির্ভর এই সিনেমার নির্মাণকাজ করোনাকালেই সম্পন্ন করেন মৌসুমী। এতে তার সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস ও আবদুন নূর সজল।

বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

পরবর্তী সময়ে বাকি অংশের কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। এটি মৌসুমীর পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী সিনেমা।’এর আগে ২০১৬ সালে মৌসুমীর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘শূন্য হৃদয়’। প্রায় এক দশক পর ‘বিচ্ছেদ বেদনা’র মাধ্যমে তিনি আবারও পরিচালনায় সক্রিয় হলেন। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজের কাজের পরিধি বাড়িয়ে চলেছেন এই জনপ্রিয় তারকা।

এদিকে ‘বিচ্ছেদ বেদনা’ অনাপত্তি সনদ পাওয়ার পর চলচ্চিত্রটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সে ঘোষণা এখনো আসেনি।

জনপ্রিয়

আবারও পরিচালনায় মৌসুমী, আসছে নতুন সিনেমা

প্রকাশের সময় : ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬