, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

টু-স্টেপ ভেরিফিকেশনে বড় পরিবর্তন আনলো হোয়াটসঅ্যাপ

  • প্রকাশের সময় : ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
  • ৪২ পড়া হয়েছে
  • অনলাইন রবিবার, ৩০ আগস্ট ২০২৬
ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করতে টু-স্টেপ ভেরিফিকেশন ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। এতদিন ছয় অংকের পিন ব্যবহারের সুযোগ থাকলেও এখন থেকে অক্ষর ও সংখ্যার সমন্বয়ে তৈরি আরও শক্তিশালী আলফানিউমেরিক পাসওয়ার্ড ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে টু-স্টেপ ভেরিফিকেশন চালুর পর থেকে হোয়াটসঅ্যাপে কেবল ছয় ডিজিটের পিন ব্যবহারের সুযোগ ছিল। নতুন ব্যবস্থায় ব্যবহারকারীদের অন্তত আট অক্ষরের পাসওয়ার্ড দিতে হবে। এতে অন্তত একটি অক্ষর ও একটি সংখ্যা থাকা বাধ্যতামূলক। চাইলে পাসওয়ার্ডে বিশেষ চিহ্নও যুক্ত করা যাবে।

নতুন পদ্ধতিটি বাধ্যতামূলক করা হয়নি। তবে অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ। বিশেষ করে ‘১২৩৪৫৬’-এর মতো সহজ ও অনুমান করা যায় এমন পিন যারা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন, তাদের দ্রুত নতুন পাসওয়ার্ড সেট করার পরামর্শ দেওয়া হয়েছে।

অ্যাকাউন্ট নিরাপত্তার পাশাপাশি একাধিক ডিভাইসে ব্যবহারের সুবিধা এবং কল স্প্যামিং কমাতেও নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড ও আইওএস- দুই প্ল্যাটফর্মেই এখন একই অ্যাকাউন্টে একাধিক পাসকি ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে। সেটিংসে গিয়ে ‘অ্যাকাউন্ট’ অপশন থেকে ‘পাসকি’ যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা।

অপরিচিত নম্বর থেকে আসা কল শনাক্ত করার ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। কনট্যাক্ট লিস্টে সংরক্ষিত নেই এমন কোনো নম্বর থেকে কল এলে এখন কলকারী সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য দেখতে পারবেন ব্যবহারকারী।

এর মধ্যে থাকবে নম্বরটি কোন দেশের এবং কলকারী ব্যক্তির সঙ্গে ব্যবহারকারীর কোনো অভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে কি না। মেটার দাবি, এসব তথ্য প্রতারক বা স্ক্যামারদের সহজে শনাক্ত করতে সহায়তা করবে। তবে অপরিচিত কলের ক্ষেত্রে এই অতিরিক্ত তথ্য দেখানোর ফিচারটি আপাতত শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

টু-স্টেপ ভেরিফিকেশনে বড় পরিবর্তন আনলো হোয়াটসঅ্যাপ

প্রকাশের সময় : ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬