
অনলাইন সোমবার,২৮ সেপ্টেম্বর ২০২৬
ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সত্যিই কি ঢাকায় গিয়েছিলেন?ভারতীয় সংবাদমাধ্যম রেডিফ ১৯ সেপ্টেম্বর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ১৭ সেপ্টেম্বর ঢাকায় গিয়েছিলেন। তাদের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের প্রস্তুতি ছিল এই সফরের উদ্দেশ্য। তবে দোভালের ঢাকা সফর নিয়ে ভারত বা বাংলাদেশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
অন্যদিকে, আরেক ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম অক্টোবরের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের শুরুতে দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছানোর পর সফরটি পুনর্নির্ধারণের উদ্যোগ আরও গতি পেতে পারে। আগের একটি প্রচেষ্টা ভেস্তে যাওয়ার পর ভারত ও বাংলাদেশ আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সময়সূচি নির্ধারণের চেষ্টা করছে বলে সূত্রের বরাতে জানানো হয়েছে।
সেই সঙ্গে টাইমস অব ইন্ডিয়া ২৭ সেপ্টেম্বর স্পষ্ট লিখেছে, দোভালের ঢাকা সফরের খবর ভারত বা বাংলাদেশ, কোনও পক্ষই নিশ্চিত কিংবা অস্বীকার করেনি।
Prothom Kolkata’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















