
অনলাইন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় নানা আয়োজনে পালিত হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন। ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর এসব অনুষ্ঠান পালিত হবে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে জানা গেছে। সরকারি দল বিজেপি, বিরোধী দল কংগ্রেস ও ভারতের অন্যান্য রজেনৈতিক দলের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এই সময়ে তাকে নিয়ে ‘আমি শেখ মুজিবের মেয়ে’ নামে একটি চলচ্চিত্রও নির্মিত হয়েছে ভারতে। ২৮ সেপ্টেম্বর তার জন্মদিনে এই চলচ্চিত্রটি বিভিন্ন জায়গায় প্রদর্শিত হবে। ভারতে অবস্থানকালীন শেখ হাসিনার এটি তৃতীয় জন্মদিন। এর আগে এভাবে তার জন্মদিন পালনের কোনো খবর পাওয়া যায়নি।
Ragib Reza’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















