, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

নোয়াখালী  : ‘জয় বাংলা’ স্লোগান, ৯ কিশোরকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

  • প্রকাশের সময় : ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২৫ পড়া হয়েছে

অনলাইন শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার সেবারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী এলাকা থেকে একটি খালি পিকআপ ফেনী-নোয়াখালী মহাসড়ক ধরে সেবারহাটের দিকে যাচ্ছিল। গাড়িটি সেনবাগ স্টেডিয়ামের সামনে পৌঁছালে একদল তরুণ সেটির গতি থামিয়ে সেবারহাট যাওয়ার কথা বলে উঠে পড়ে এবং পথিমধ্যে উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে।

স্থানীয় সূত্র জানায়, পিকআপটি সেনবাগ রাস্তার মাথা এলাকা পার হওয়ার সময় বিষয়টি স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের দৃষ্টিগোচর হয়। এরপর তারা মোটরসাইকেল নিয়ে গাড়িটির পিছু ধাওয়া করেন এবং সেবারহাট বাজার এলাকায় পিকআপটির পথরোধ করে ঘেরাও করে ফেলে। সেখান থেকে ৯ জন কিশোরকে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, ছমিরমুন্সিরহাট এলাকা থেকে সেবারহাটের দিকে যাওয়ার পথে পিকআপে ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাত্রদলের নেতা-কর্মীরা ওই কিশোরদের আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়। তারা বর্তমানে থানায় রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

নোয়াখালী  : ‘জয় বাংলা’ স্লোগান, ৯ কিশোরকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

প্রকাশের সময় : ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬