
অনলাইন রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন, প্রিয় রোটন ভাই।
সুনসান-নীরব লাইফ সাপোর্টের কক্ষ আপনার থাকার জায়গা নয়। রাউজানের মানুষের জন্য আপনার উজাড় করে দেওয়ার এখনো অনেক কিছু বাকি। সারা বাংলার সাবেক-বর্তমান ছাত্রলীগ পরিবার আজ আপনার সুস্থতার জন্য প্রার্থনারত, অধীর অপেক্ষায় আপনার ফিরে আসার।
আর মাত্র দুই দিন পরেই আপনার আদরের দুই নিষ্পাপ, মাসুম শিশুর এক বছর পূর্ণ হবে। ওরাও নিশ্চয়ই তাদের বাবার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছে—বাবা যেন দ্রুত সুস্থ হয়ে তাদের কাছে ফিরে আসেন। এই ছোট্ট দু’টি প্রাণের আকুতি, তাদের বাবাকে ফিরে পাওয়ার অপেক্ষা—মহান আল্লাহ নিশ্চয়ই কবুল করুন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর তাঁর অশেষ রহমত বর্ষণ করুন, পূর্ণ সুস্থতা এবং নেক হায়াত দান করুন।
Khairul Hasan Jewel’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















