বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথের ওপর দিয়ে ওড়ার সময় বিমানটি কেন বিধ্বস্ত হলো, তা এখনও স্পষ্ট নয়।
মঙ্গলবার ভোরের দিকে প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, “পাইলটরা ভালো আছেন এবং এ ঘটনায় কেউ আহত হননি।”
ট্রাম্প আরও বলেন, “আমরা বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছি। তবে পাইলটরা ভালো আছেন, হ্যাঁ।”
ঘটনাটি সম্পর্কে অবগত আছেন, এমন দু’জনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস প্রথম এ খবর প্রকাশ করে। সূত্র: এপি, এবিসি, ফোর্বস, এনবিসি, নিউইয়র্ক টাইমস






















