আমেরিকাকে প্যাঁচে ফেলা দুঁদে রুশ কূটনীতিকের রহস্যমৃত্যু! ট্রাম্প ঘনিষ্ঠের গুপ্তহত্যার বদলা? খুনির খোঁজে জল্পনা
মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের আচমকা মৃত্যু ঘিরে বাড়ছে জল্পনা। চলতি বছরের ১১ জুলাই বর্ষীয়ান মার্কিন রাজনীতিক লিন্ডসে গ্রাহামের রহস্যজনক ভাবে প্রাণ হারানোর সঙ্গে এই ঘটনার যোগসূত্র খুঁজছেন অনেকেই।
রুশ বিদেশ মন্ত্রকের শোকবার্তায় দারচিয়েভকে ‘অসাধারণ পেশাদার’ বলে বর্ণনা করা হয়েছে। মস্কোর বিবৃতি অনুযায়ী, ‘‘অত্যন্ত কঠিন সময়ে বিদেশনীতির গুরুদায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেছেন তিনি।’’ বিশ্লেষকদের কথায়, পশ্চিমি বিশ্বের কড়া সমালোচক হওয়া সত্ত্বেও আলেকজান্ডার ছিলেন একজন অভিজ্ঞ কূটনীতিক। গত বছরের (পড়ুন, ২০২৫ সাল) মার্চে তাঁকে ওয়াশিংটনের দূতাবাসে পাঠায় ক্রেমলিন।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আগে রুশ বিদেশ মন্ত্রকের একাধিক গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন দারচিয়েভ। একটা সময়ে ওয়াশিংটনের দূতাবাসের উত্তর আটলান্টিক বিভাগের প্রধানের দায়িত্বও পালন করেন তিনি। ২০১৪ সালে তাঁকে কানাডা পাঠায় মস্কো। ২০২১ সাল পর্যন্ত সেখানেই রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন আলেকজান্ডার। বলা হয়, আমেরিকার প্রতিটি চাল বুঝে ফেলার অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ বা ‘স্পেশাল মিলিটারি অপারেশন’ শুরু করে রুশ ফৌজ। তার পর থেকে গত সাড়ে চার বছর ধরে পূর্ব ইউরোপে চলছে যুদ্ধ। অন্য দিকে, এহেন ‘আগ্রাসী’ নীতির জেরে মস্কোর উপর ১৬,০০০-এরও বেশি নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় আমেরিকা-সহ পশ্চিমি বিশ্ব। ফলে, আর্থিক ভাবে বেকায়দায় পড়ে ক্রেমলিন। তখনই কূটনীতিক চালে এই জাল কেটে ফেলতে আসরে নামেন দারচিয়েভ।
রুশ গণমাধ্যম ‘তাস’কে দেওয়া একটি সাক্ষাৎকারে আলেকজান্ডার বলেন, ‘‘মার্কিন নেতৃত্বাধীন ইউরোপীয় সামরিক জোট নেটো-র (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজ়েশন) পূর্বমুখী সম্প্রসারণের জন্যেই ইউক্রেনকে ‘দাবার বোড়ে’ হিসেবে ব্যবহার করছেন বাইডেন। আর তাই, মস্কোর নিরাপত্তা অগ্রাহ্য করা হচ্ছে, যা একটি সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা।’’ পাশাপাশি, তৎকালীন বিরোধী রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসাও করেন তিনি।
গত বছরের (২০২৫ সাল) জানুয়ারিতে দ্বিতীয় বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এর সাত মাসের মাথায় তাঁর সঙ্গে বৈঠকে বসতে আমেরিকা পাড়ি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৫ অগস্ট আলাস্কার অ্যাঙ্করেজে মুখোমুখি হন দুই ‘সুপার পাওয়ার’ দেশের রাষ্ট্রপ্রধান। ইউক্রেন যুদ্ধের সমাধান সূত্র তাতে বের না হলেও যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টার তারিফ করতে দেখা যায় মস্কোকে।
উল্লেখযোগ্য বিষয় হল, এ বছরের সেপ্টেম্বরে মস্কোর জ্বালানি ব্যবসায় তালা ঝোলাতে ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান’ নামের একটি আইন পাশ করে আমেরিকা। তাতে বলা হয়েছে, ভারত, চিন-সহ অন্য কোনও দেশ ক্রেমলিন বা তেহরানের কাছ থেকে অপরিশোধিত তেল কিনলে তাদের উপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়ে দেবে যুক্তরাষ্ট্র। কিন্তু, দারচিয়েভের চালে পুতিনের জ্বালানি বাণিজ্য বন্ধ করেত ব্যর্থ হয় ওয়াশিংটন।
‘লিন্ডসে গ্রাহাম নিষেধাজ্ঞা’ আইন সত্ত্বেও রুশ তেল কেনা কখনওই বন্ধ করেনি ভারত। মস্কোর থেকে ‘তরল সোনা’র আমদানি চালিয়ে যাচ্ছে চিনও। উল্টে, ট্রাম্প প্রশাসন ক্রেমলিনের ডিজ়েল কেনার সিদ্ধান্ত নেওয়ায় ওয়াশিংটনের উপরেই বাড়ছে চাপ। ফলে, নয়াদিল্লির উপর ধীরে ধীরে শুল্ক হ্রাস করতে বাধ্য হচ্ছে আমেরিকা। অন্য দিকে, তুরস্ক-সহ অন্যান্য কিছু দেশকেও দিব্যি জ্বালানি বিক্রি করতে পারছেন পুতিন।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত হিসেবে আলেকজান্ডার নিযুক্ত হওয়ার পর থেকেই ইউক্রেনে পাঠানো সামরিক সাহায্যে কাটছাঁট করে যুক্তরাষ্ট্র। গত অক্টোবরে এ ব্যাপারে বিস্ফোরক অভিযোগ করেন সেখানকার প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। তাঁর দাবি, মোক্ষম সময়ে কৃত্রিম উপগ্রহ ভিত্তিক গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ রাখে আমেরিকার ধনকুবের শিল্পপতি ইলন মাস্কের সংস্থা ‘স্পেসএক্স’। ফলে, আক্রমণের ঝাঁঝ বাড়াতে পারছে মস্কো।
ইউক্রেনে রুশ আগ্রাসনের কড়া সমালোচক ছিলেন ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নেতা তথা সেনেটর লিন্ডসে গ্রাহাম। এ বছরের জুলাইয়ে কিভে গিয়ে জ়েলেনস্কির সঙ্গে বৈঠকও করেন তিনি। বার বার মস্কোর জ্বালানি ব্যবসা বন্ধ করার পক্ষে কথা বলতে শোনা যেত তাঁকে। কিন্তু, ইউক্রেন থেকে ফেরার পরই রহস্যজনক ভাবে নিজের বাসভবনে মারা যান গ্রাহাম। তারিখটি ছিল ১১ জুলাই।
লিন্ডসের মৃত্যুর পর তাঁরই নামে নিষেধাজ্ঞা আইন তৈরি করে আমেরিকা। কিন্তু, তাতে রাশিয়ার জ্বালানি বাণিজ্যে এতটুকু ছেদ পড়েনি। বরং, গ্রাহাম শেষ নিঃশ্বাস ত্যাগ করতেই আরও কাছাকাছি আসেন ট্রাম্প ও পুতিন। ফলে, মার্কিন সেনেটর মস্কোর গুপ্তহত্যার শিকার কি না, তাই নিয়ে তীব্র হয়েছে জল্পনা। আশ্চর্যজনক ভাবে, ওই ঘটনার ঠিক চার মাসের মাথায় একই তারিখে প্রাণ গেল আলেকজান্ডার দারচিয়েভের।
২০১৭ সালে ৬৫তম জন্মদিনের ঠিক আগে রহস্যজনক ভাবে মারা যান রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন। ২০১৪ সালের জুলাইয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের ‘এমএইচ-১৭’ নামের একটি যাত্রিবাহী বিমান। এতে প্রাণ হারান উড়োজাহাজে থাকা ২৯৮ জন যাত্রী। সেই ঘটনার তদন্তের দাবি তোলে আন্তর্জাতিক মহল। কিন্তু, রাষ্ট্রপুঞ্জে ভেটো দিয়ে তা আটকান চুরকিন






















