, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

আম তারেকের সফর সঙ্গী হওয়া নিয়ে এত হইচই কেন ?

  • প্রকাশের সময় : ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৩০ পড়া হয়েছে
অনলাইন বুধবার,২৮অক্টোবর ২০২৬
আম তারেকের সফর সঙ্গী হওয়া নিয়ে এত হইচই কেন
প্রধানমন্ত্রী তারেক রহমান এখন সরকারি সফরে জাপানে রয়েছেন। ইতিমধ্যে তিনি সেখানে সে দেশের প্রধানমন্ত্রী সানাযে তাকাইচি সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন। এটা নিয়ে লেখার মত সময় এখনো আমার হয়নি।
তবে আজকের পোস্ট মূলত তার একজন সফর সঙ্গী প্রসঙ্গে। আমজনতা দলের প্রধান এই সফরে অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন সর্বদা হাস্যজ্জল আমজনতা দলের প্রধান তারেক রহমান, যিনি আম তারেক নামেই সমাধিক পরিচিত। গত ২৬ তারিখ থেকে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রতিক্রিয়া এবং মন্তব্য দেখতে পাচ্ছি, যার অধিকাংশই নেগেটিভ। আমি ঠিক বুঝতে পারছি না আম তারেক প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়াতে কোন ব্যত্যয় ঘটেছে কিনা?
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় আমি তার সম্পর্কে প্রথম জানতে পারি। দেশের রাজনীতি এবং রাজনীতিবিদদের নিয়ে তার খোলামেলা কথাবার্তা আমার ভালো লেগেছে। এ পর্যন্ত তার কোন কার্যকলাপ আমার কাছে বিষদৃশ্য বা নেগেটিভ মনে হয়নি। তার কথাবার্তায় একটা সারল্য এবং সততা দেখতে পাই। রাজনীতিতে যেটা প্রায় বিরল।
আপনারা নিশ্চয়ই এতদিনে জেনেছেন যে বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করে না পেয়ে তিনি আম ব্যবসায় জড়িত হন এবং প্রায়ই ফেসবুকে আমের সিজনে এ সংক্রান্ত বিজ্ঞাপন দেন। তার সততা এবং সারল্য মানুষের মন জয় করেছে বলে আমার ধারণা। কারণ তিনি ব্যবসায় ভালো করছেন।
তার প্রতিষ্ঠিত আমজনতা পার্টি এখনো দেশের রাজনীতিতে তেমন কোন ব্রেক থু করতে পারেনি। গত নির্বাচনে প্রার্থী হয়ে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল বলে জেনেছি। কিন্তু তিনি রাজনীতির মাঠে আছেন এবং অনেকের মত এর বিনিময়ে কোন অনৈতিক সুযোগ-সুবিধা নিয়েছেন বলে শুনিনি। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি ইউনুসের সৃষ্টি করা এনসিপির নেতা-নেত্রীদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ। সে তুলনায় তারেক সম্পর্কে এখনো কোনো বিরূপ মন্তব্য কোথাও শুনিনি। কে না জানে শেখ হাসিনার পতনের পর বিএনপি’র নাম ভাঙ্গিয়ে অনেক অখ্যাত, অজানা ব্যক্তি নানা আর্থিক সুযোগ-সুবিধা নিয়েছে এবং এখনো নিচ্ছে। কিন্তু তারেক বিএনপির নাম ভাঙ্গিয়ে কোন অনৈতিক সুবিধা নিয়েছে সেটা অন্তত আমার জানা নেই।
এরকম একজন আপাত দৃষ্টিতে সৎ, প্রণোচ্ছল নবীন রাজনীতিক প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়াতে দেশ বা জাতির কি ক্ষতি হলো সেটা আমি বুঝতে পারছি না।
যারা এ নিয়ে ঠাট্টা মশকরা করছেন এবং প্রধানমন্ত্রীর জাজমেন্ট কে অবিবেচনাপ্রসূত মনে করছেন তাদের কাছে প্রশ্ন, আপনারা কি এ ধরনের ঘটনা আগে কখনো দেখেননি? এই সমালোচনাকারীরা তার পোশাক-আশাক নিয়েও তুচ্ছ তাচ্ছিল্য করছেন। সবচেয়ে বিস্মিত হয়েছি একজন জনপ্রিয় সুশিক্ষিত ইউটিউবার তারেকের কাটা চামচ ধরা নিয়ে হাস্যরস করেছেন।
তারেক প্রকাশ্যে বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ তাকে সফর সঙ্গী করার জন্য। সঙ্গে এও বলেছেন এটাই তার প্রথম বিমান ভ্রমণ। আমার ধারণা তিনি যে জ্যাকেটটি পরেছেন সেটাও এই উপলক্ষেই তৈরি করা। তার এই সব ব্যাপার গুলো আমার কাছে তার সততা এবং স্বচ্ছতার বহিঃপ্রকাশ বলে মনে হয়েছে।
যেমনটা আগে বলেছি, তারেকের সম্পর্কে যত সমালোচনা শুনছি এটা আগে কারো বেলায় শুনেছি বলে মনে পড়ছে না। অথচ কে না জানে যে আগের সরকার প্রধানরা এমন সব লোককে সফর সঙ্গী করতেন যাদের রেপুটেশন খুব একটা ভালো ছিল না। জেনারেল এরশাদ, খালেদা জিয়া বা শেখ হাসিনার সঙ্গে কারা যেতেন আপনারা নিশ্চয়ই তাদের কথা ভুলে যাননি। সেটা সম্ভবত রাজনৈতিক কারণে তাদের করতে হয়েছিল।
কিন্তু পরিতাপের বিষয় মুহাম্মদ ইউনুস অরাজনৈতিক ব্যক্তি হলেও রাজনৈতিক সরকার গুলোর মতই আচরণ করেছেন। ডজন ডজন সঙ্গী নিয়ে ইউনুস বিদেশ ভ্রমণ করেছেন ১৫ বার, সবই দেশের জনগণের ট্যাক্সের টাকায়। এসব ভ্রমণে তথাকথিত সুশীল সমাজের অনেকেই গিয়েছেন নির্লজ্জভাবে, যদিও সেখানে তাদের তেমন কিছু করণীয় ছিল না। এ প্রসঙ্গে আলোকচিত্রী শহিদুল আলমের কথা মনে পড়ছে। তিনি দুই দুইবার ইউনূসের সঙ্গে নিউইয়র্ক গিয়েছিলেন জাতিসংঘ অধিবেশনে। কিন্তু সেখানে কি কারনে গেলেন বা সেখানে তার ভূমিকা কি ছিল সেটা আমরা কেউ জানিনা। এই শহিদুল আলমকেই পরে ইউনুসের সমালোচনা করতে শুনেছি।
এই পোস্ট শেষ করছি একটা মৌলিক প্রশ্ন করে। ঠিক কি কারণে প্রতিটা সরকার প্রধানকেই ডজন ডজন লোক নিয়ে বিদেশে যেতে হবে এটা এখনো বুঝতে পারি না। সবচেয়ে বড় কথা জনগণের ট্যাক্সের টাকায় এগুলোর রিটার্ন কি? আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হল সরকার প্রধানদের কি কোন সাংবিধানিক বাধ্যবাধকতা আছে যে তাদেরকে সঙ্গে নিতে হবে? নিশ্চয়ই না।
কিন্তু তারপরও এই অসুস্থ প্র্যাকটিস কেউ বন্ধ করছে না। যদি কোন সরকার প্রধান সত্যিকার অর্থে দেশপ্রেমিক হন তবে তাদের মনে রাখা উচিত যে এই সফরের কারণে তাদের পেছনে যে পরিমাণ টাকা খরচ হয় সেটা এই দেশের জনগণের ট্যাক্সের টাকা। দেশে যদি জবাবদিহিতা থাকতো তবে এ ধরনের এন্টি পিপুল কাজ কখনোই কোনো সরকার প্রধান করার সাহস পেত না।।

Arshad Mahmud’s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

আম তারেকের সফর সঙ্গী হওয়া নিয়ে এত হইচই কেন ?

প্রকাশের সময় : ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬