, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

এক অনুপস্থিত কণ্ঠ আর দিল্লির ফরেন প্রেস ক্লাব-

  • প্রকাশের সময় : ০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ৫৬ পড়া হয়েছে

  অনলাইন বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

এক অনুপস্থিত কণ্ঠ আর
দিল্লির ফরেন প্রেস ক্লাব-
যাঁকে তাঁর বিরোধীরা “ফ্যাসিস্ট” বলে আখ্যা দেন এবং দাবি করেন যে তিনি দুই বছর আগে নিজ দেশ ছেড়ে চলে গেছেন—সেই মানুষটির কণ্ঠ শুনতেই দিল্লি ফরেন প্রেস ক্লাবের মার্ক টালি হলঘর সাংবাদিকে পরিপূর্ণ। উপস্থিত সবাই নোটবুক, ল্যাপটপ, মোবাইল ও অনলাইন ডিভাইস হাতে প্রস্তুত; আন্তর্জাতিক পরিসরে সেই বক্তব্য পৌঁছে দিতে প্রস্তুত বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমও।
এআই ও ডিজিটাল যুগে বিশালাকার টেলিভিশন ক্যামেরা আর অপরিহার্য নয়। আজ নানা ধরনের উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা শুধু সাংবাদিকদের হাতেই নয়, সাধারণ মানুষের হাতের মুঠোয়। এমনকি চশমায় সংযুক্ত অত্যাধুনিক ক্যামেরাও এখন বাস্তবতা। তবু বিস্ময়ের বিষয়—মূল বক্তা সাংবাদিকদের সামনে দৃশ্যমান নন; তাঁকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে শুধু তাঁর কণ্ঠ।
আর সেই কণ্ঠ শুনতে এত উৎসাহ! বিশ্বের প্রভাবশালী বহু সংবাদমাধ্যমও সেই বক্তব্য লাইভে প্রচার করছে। প্রশ্ন জাগে—কী আছে সেই কণ্ঠে, যা এত মানুষের মনোযোগ আকর্ষণ করে?
দিল্লির ঘটনা একদিকে, নিজের দেশেও যেন তুমুল আলোড়ন। সংবাদপত্র ও টেলিভিশনে সরকারের কঠোর নির্দেশ—সেই কণ্ঠ প্রচার করা যাবে না। শুধু তাই নয়, বিদেশি রাষ্ট্রদূতকে তলব করে অনুষ্ঠান বন্ধের অনুরোধ বা নির্দেশ দেওয়ার খবরও প্রকাশ্যে এসেছে।
এখানেই আরেকটি প্রশ্ন। তিনিতো রাষ্ট্রীয় বিমানেই দেশত্যাগ করেছিলেন। পালাতে হলে তো বিমান হাইজ্যাক একমাত্র উপায় নয় কি ? কিন্তু সেই বিমানটি নিয়মমাফিক এয়ারড্রোমে ফিরেও এসেছিল। তাহলে তাঁদের দুই বছর ধরে একই ভাষ্য বারবার উচ্চারিত হচ্ছে কেন? আশ্চর্যের বিষয়, শুধু সাধারণ মানুষ নন, অনেক শিক্ষিত ও বিবেকবান মানুষও সেই কথাই তোতাপাখির মতো পুনরাবৃত্তি করছেন।
তিনি আসবেন
কারণ তিনি শুধু একজন সফল রাজনৈতিক নেতা নন; তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান–এর কন্যা, শেখ হাসিনা।
পাভেল রহমান
নিউইয়র্ক,
৬ অগস্ট ২৬।
ক্যাপশনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ছবিটা তুলেছিলাম ঢাকায় রাষ্ট্রীয় বিজয় দিবসের প্যারেড অনুষ্ঠানে। সেই ছবি থেকে এ আই এর জলরং।

Pavel Rahman’s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

এক অনুপস্থিত কণ্ঠ আর দিল্লির ফরেন প্রেস ক্লাব-

প্রকাশের সময় : ০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬