
শনিবার, ০৮ আগস্ট ২০২৬,
শনিবার, ০৮ আগস্ট ২০২৬,
আজ সকালে আমি দুটো লেখা পোস্ট করেছি !
সেই লেখার কমেন্ট বক্সে এসে,একজন আমাকে বলছেন ,
“আপনার মতো ভামপন্থী লেখকেরা তো ,এমনটাই লিখবেন ! ভামেরা তো আসলে দেশদ্রোহী ! আপনাদের জন্যই আজ দেশটার এই অবস্থা ! “
গালাগালিটা নোংরামির সীমা অতিক্রম করে নি ! Thank God 
আমি তো পুরো অবাক ! ওদের মতের অমিল কিছু লিখলে,কিংবা লেখাপড়া জানলেই, তাকে বিরোধী দল ভেবে গালাগাল করছেন !!
তার মানে পরোক্ষে উনি ধরেই নিয়েছেন,ওনার পছন্দের দলের কেউ প্রকৃত শিক্ষিত নয় ?!
একমাত্র গালাগালি বিশারদ সার্টিফিকেট ছাড়া ,তাদের কাছে আর কোনো একাডেমিক ডিগ্রি নেই ?!! সত্যি কি অবস্থা দলটার !!
এই সব ভাবতে ভাবতেই,বহু বছর আগের কিছু ঘটনা মনে পড়ে গেলো !
সময়টা তখন 80 কিংবা 90 এর দশক ! আমরা তখন স্কুলে পড়ি! পাড়ায় অধিকাংশই গরীব লোকের বাস ! হাতে গোনা দু একটা ছাদ দেওয়া বাড়ি !
রাস্তায় এত গাড়ি ছিল না তখন ! আমরা বাস রাস্তা পেরিয়ে ,কখনো একা ,কখনো বন্ধুদের সাথে পায়ে হেঁটেই স্কুলে যেতাম ! আমাদের বাবা মায়েরা কখনো হাত ধরে, আমাদের স্কুল ,কলেজের গেটে পৌঁছে দিতেন না !
আমাদের জীবন যাপনও ছিল একদম সাদামাটা ! মেঝেতে মাদুর বিছিয়েই, হ্যারিকেনের আলোয় আমাদের পড়াশুনা চলতো ! শীতকালে পিঠে পুলি হলেও ,লুচি পরোটার তেমন প্রচলন ছিল না !
কালেভদ্রে হতো !
তখনকার দিনে ,সবার খবরের কাগজ কিনে পড়ার সামর্থ ছিল না !কিন্তু পড়ার ইচ্ছে ছিল ষোলয়ানা! সেই সময় ,আমার মামার মুদিখানার দোকানে, পাড়ার অনেকেই আসতেন, খবরের কাগজ পড়তে! সেখান থেকেই শুরু ,ওই আনন্দ বাজার পত্রিকা পড়ার অভ্যাস !
রাজনীতি বোঝার মতো বয়স, তখনো আমাদের হয় নি ! তবে ইন্দিরা গান্ধীর ওই সুন্দর চেহারা,আর সুন্দর হেয়ার স্টাইল বেশ ভালো লাগতো !
তখন কেন্দ্রে কংগ্রেস আর রাজ্যে সিপিএম ! এই ছিল আমাদের রাজনীতির বৃত্ত ! সারা ভারত বর্ষের রাজনীতি সম্পর্কে তেমন কিছু বুঝতাম না !
আমার বাবাকে দেখতাম, লোকসভার ভোটে তিনি সব সময় কংগ্রেসকেই ভোট দিতেন ! আর বিধান সভায় সিপিএম কে !
জানি না কেন ?! বাবা বলতেন কেন্দ্রে এবং রাজ্যে ,একই দল থাকা নাকি ঠিক নয় ! কেন ঠিক নয় ?! তা কখনো জিজ্ঞাসা করি নি !
পাড়ার সবাই তখন একসাথে বসে আড্ডা দিতো,রেডিও তে খবর শুনতো ! কে কাকে ভোট দেয় ,সবাই জানতো ! কিন্তু ভোটের রেজাল্ট বের হলে ,এভাবে কেউ কাউকে মারধোর করছে দেখি নি!
সালটা মনে নেই ,কোনও এক বছর লোকসভা আর বিধান সভার ভোট একসঙ্গে হয়েছিল ! সবাই দুটো করে ভোট দিয়েছিল সেবার!
কিন্তু দেখা গেলো ,লোকসভায় কংগ্রেসের প্রার্থী আর বিধান সভায় সিপিএম প্রার্থী জয়ী হলো !
তার মানে একই ভোট দাতা, দুটো দলকে ভোট দিয়েছেন ?! তার মানে বোঝা যাচ্ছে , এই ভোটাররা কোনও দলের অন্ধ ভক্ত ছিলেন না !
আমাদের পাড়ায় একজন বিধবা মায়ের 2 ছেলে ছিল ! এক ছেলে সিপিএম আর এক ছেলে কংগ্রেস করতো !
পাড়ার মধ্যে একমাত্র ওর মায়ের ছিল খুব সমস্যা ! বড় ছেলে বলতো কংগ্রেস কে ভোট দিতে ! আর ছোট ছেলে বলতো সিপিএম কে ভোট দিতে! বৃদ্ধা মা পরতেন মহা সংকটে !
এই নিয়ে পাড়ার সবাই হাসি ঠাট্টা করতো !
আমাদের স্কুলের একজন মধ্যবয়সী টিচার ছিলেন ! সবাই বলতেন তিনি না কি ডবল এম এ ! সব সময় সাদা ধুতি পাঞ্জাবী পরে স্কুলে আসতেন ! অন্যান্য শিক্ষকরা তাকে খুব সন্মান করতেন ! দপ্তরী কাকু বলতেন, স্কুলের বাকি সব টিচাররা নাকি বামপন্থী ! একমাত্র উনিই কংগ্রেস ঘরানার মানুষ !
কিন্তু কখনো কোনও টিচারদের দেখিনি ,ওনাকে অসন্মান করতে কিংবা ওনার সাথে শত্রুর মতো আচরন করতে ! সবাই বরং ওনাকে বেশ সমীহ করেই চলতেন !
আর এখন কি এক নোংরা পলিটিক্স এসেছে সমাজে ! মতাদর্শের প্রার্থক্য হলেই , সোস্যাল মিডিয়ার ওপেন প্ল্যাট ফর্মে এসে ,তাকে অকথ্য ভাষায় গালাগালি করছে !! হুমকি , ধমকি, এমন কি যারা সক্রিয়ভাবে রাজনীতি করেন, তাদের মারধোর পর্যন্ত করছেন !
আমরা তো লাইব্রেরি থেকে, সব কবি সাহিত্যিকেদের বই এনেই পড়তাম ! কোন লেখকের রাজনৈতিক পরিচয় দেখে,বাদ বিচার করে তো কখনো পড়ি নি ! সুনীল গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব গুহর লেখা নিয়ে তুমুল আলোচনা হতো , ভাই বোন বন্ধু মহলে ! কিন্তু সেটা কেবলমাত্র তাদের লেখার নিরিখে ! তাদের রাজনৈতিক মতাদর্শ নিয়ে তো ,তখনকার পাঠককুলকে এভাবে খোঁজ খবর করতে দেখিনি !
আমরা যারা, এই সমসাময়িক ঘটনার উপর প্রতিবেদন লিখি !
তাদের ভিন্ন ভিন্ন সময়ে ,ভিন্ন ভিন্ন কটূক্তি শুনতে হয় ! ওটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি ! কিন্তু এই অন্ধ
ভক্তদের গালাগালি মারাত্মক লেভেলের নোংরা ! এই লেভেলের নোংরা ভাষা ,অন্য কোনো দলের সমর্থকরা করেন না !
আপনারা যারা অতি ধার্মিক ! ধর্ম অন্ত প্রাণ ! অষ্টপ্রহর যেই মুখে ধর্মের
কথা বলেন ! হরি নাম করেন , সেই
মুখে এত নোংরা গালাগালি মানায় না ! ভেবে দেখবেন, অন্য মানুষকে ছোট করতে গিয়ে,আপনি নিজেই
ছোট হয়ে যাচ্ছেন , বিবেকের আদালতে !
কলমে –
– সীমা সেন
শনিবার, ০৮ আগস্ট ২০২৬,
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















