, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

এনভিডিয়া কেলেঙ্কারিতে পদ হারাতে পারেন মার্কিন বাণিজ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৯ পড়া হয়েছে

অনলাইন শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

এনভিডিয়া সিইও থেকে পদত্যাগ করা জেনসেন হুয়াংয়ের পাশে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। ছবি : সংগৃহীত

রয়টার্সের খবরে বলা হয়, এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে তৈরি হওয়া গুপ্তচরবৃত্তির বিতর্কের মধ্যেই লুটনিকের দায়িত্ব পালন নিয়ে প্রশাসনের ভেতরে অসন্তোষ বাড়ছে।

চীনের কয়েক ডজন প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত না করা এবং এনভিডিয়ার চিপ চীনে রপ্তানির ওপর যথাযথ নজরদারি নিশ্চিত করতে না পারায় আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়েছেন লুটনিক। বিশেষ করে চীনের সামরিক সক্ষমতা বাড়াতে পারে- এমন উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ রপ্তানি নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে।

‘আমি একটা জঘন্য মানুষ’, এনভিডিয়ার পদ ছাড়ার আগে জেনসেনের শেষ কয়েক ঘণ্টা

তবে লুটনিকের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা জেনসেন হুয়াংয়ের পদত্যাগের ঘোষণার আগেই শুরু হয়েছিল। চীনে এআই চিপ রপ্তানি সীমিত করতে তিনি যথেষ্ট পদক্ষেপ নেননি- এমন অভিযোগ এখন নতুন করে সামনে এসেছে।

লুটনিকের ভবিষ্যৎ নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদের আলোচনার বিষয়ে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর হোয়াইট হাউস ও বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রীর ওপর এবং দায়িত্ব পালনের সক্ষমতার বিষয়ে পূর্ণ আস্থা রাখেন।’

গত জুনে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চীনের এআই স্টার্টআপ ডিপসিক, মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান সিএক্সএমটি এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত আরও শতাধিক প্রতিষ্ঠানকে বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত থেকে সরে এসেছিল ট্রাম্প প্রশাসন।

লুটনিকের পদত্যাগ করা উচিত কি না, সিএনএনের এমন প্রশ্নের জবাবে রিপাবলিকান সিনেটর জন কেনেডি বলেন, ‘এখনো আমি জানি না।’ তবে তিনি এবং অন্য আইনপ্রণেতারা লুটনিককে দ্রুত প্রকাশ্যে এসব প্রশ্নের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি কংগ্রেসে তাকে জবাবদিহির মুখোমুখি হতে হবে বলেও উল্লেখ করেছেন তারা।

কেনেডি বলেন, ‘বিষয়টি মস্তিষ্কের রক্তনালির অ্যানিউরিজমের (রক্তনালি বেলুনের মতো ফুলে ওঠা) মতোই গুরুতর।’

চীনা প্রতিষ্ঠানগুলোকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার বিষয়েও দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় রয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের অক্টোবরের পর থেকে ওই তালিকায় নতুন কোনো প্রতিষ্ঠানের নাম যুক্ত করা হয়নি। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি নতুন প্রতিষ্ঠান যুক্ত করার ক্ষেত্রে সবচেয়ে দীর্ঘ বিরতি। রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কায় চীনা প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্ত করা থেকে বিরত রয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং আন্ডার সেক্রেটারি জেফরি কেসলারকে ব্যাখ্যা করতে হবে, কেন তারা রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁকফোকর বন্ধ করেননি। আমাদের উন্নত প্রযুক্তি যাতে চীনের সামরিক সক্ষমতা বাড়াতে কাজে না লাগে, তা নিশ্চিত করতে তাদের এখনই পদক্ষেপ নিতে হবে।’

জানুয়ারি থেকে সিনেটের ব্যাংকিং কমিটির সভাপতির দায়িত্ব নিতে যাওয়া ওয়ারেন এবং সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির পরবর্তী সভাপতি ডেলাওয়ারের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে চিঠি দিয়েছেন। এতে এনভিডিয়ার উন্নত এআই চিপ চীনে রপ্তানি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তাঝুঁকি নিয়ে সব নথিপত্র সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।

সূত্র: রয়টার্স

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

এনভিডিয়া কেলেঙ্কারিতে পদ হারাতে পারেন মার্কিন বাণিজ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬