
অনলাইন শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
এ দেশ আমাদের নয়,
এ দেশ চাটুকার আর চামারদের।
এ দেশ মঘের,
এ দেশ অজ্ঞের,
এ দেশ রাজনৈতিক দলের,
এ দেশ টেবিল তলের।
এ দেশ তাদের যারা পন্ডিত শুধু মুখে,
যারা কার্ড দেওয়ার লোভ দেখিয়ে
লাল কার্ড দিয়ে সাইড লাইনে বসিয়ে রাখে।
এ দেশ শিলং পুত্রের।
এ দেশ মল – মূত্রের।
এ দেশ টক শোতে আস্ফালনের,
এ দেশে বাক বন্দী মহানন্দের।
এ দেশ ভোট ডাকাতদের।
এ দেশ চা*পাতি, খুর চালকদের।
এ দেশ পাতি নেতাদের,
এ দেশ ছাতি ধারকদের।
এ দেশ চা**ন্দা খাওয়ার নিত্য নতুন ধা**ন্দাবাজ দের,
এ দেশ খু***নিদের,
এ দেশ মুনীবদের,
এ দেশ নিরাপত্তাহীন,
এ দেশ মনুষ্যবিহীন।
যা আছে সব শু*য়োরের দল
এ দেশে অশ্রুই সম্বল।
[(তোর মতন হাজারো মেয়েরা তাদের বাবার হাত ধরে হাঁটতেও অনিরাপদ মা, আমিও শংকিত আমার দুই মা (তনয়া) কে নিয়ে]
Niloy Mahmud Sagar’s Pos
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















