
অনলাইন শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
শেখ ফরিদ মানিকের নির্দেশে কুপিয়ে জখম যুবলীগ কর্মী শাহজাহানের প্রয়াণ: বিএনপি-জামায়াতী খুনিদের পৈশাচিকতায় এতিম হলো চার নিষ্পাপ কন্যা!
চাঁদপুর সদর উপজেলার ৩ নং কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী শাহজাহান হাওলাদার আর আমাদের মাঝে নেই। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল সকাল ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
গত ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘটিত গণহত্যার প্রতিবাদে চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে অংশ নেওয়াই ছিল তাঁর একমাত্র “অপরাধ”। আর সেই অপরাধের সাজা দিতে চাঁদপুর-৩ আসনের অবৈধ ও ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্যশেখ ফরিদ আহমেদ মানিকের প্রত্যক্ষ নির্দেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ক্যাডাররা কল্যাণপুর ইউনিয়নের দাসাদী বাজার এলাকায় শাহজাহানের ওপর নির্মম ও পৈশাচিক হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে রক্তে ভেসে যায় তাঁর শরীর।
আজ তিনি চলে গেলেন, আর পেছনে রেখে গেলেন তাঁর ছোট ছোট চারটি অবুঝ কন্যাসন্তানকে। যে বাবার কোলে তাদের হেসেখেলে বড় হওয়ার কথা ছিল, আজ বিএনপি-জামায়াতী সন্ত্রাসীদের রাজনৈতিক হিংস্রতার কারণে সেই চারটি নিষ্পাপ শিশু হারাল তাদের জীবনের একমাত্র ভরসা ও আশ্রয়কে।
এই অমানবিক ও নির্মম হত্যাকাণ্ডের পেছনে থাকা প্রতিটি পরিকল্পনাকারী, হুকুমদাতা এবং সরাসরি অংশ নেওয়া বিএনপি-জামায়াতী সন্ত্রাসীকে অবশ্যই চরম মাশুল দিতে হবে। এ দেশের মাটি ও জনতা এই চার এতিম শিশুর কান্নার হিসাব কড়ায়-গণ্ডায় আদায় করবে।
Bangladesh Awami League’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















