, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

কুমিল্লায় বাসচাপায় নিহত ৩

  • প্রকাশের সময় : ১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ১১৫ পড়া হয়েছে

অনলাইন ০৬ জুন ২০২৬,কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যাত্রী।

শনিবার (৬ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর কোল্ড স্টোরের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের রতনপুর নামক স্থানে কুমিল্লা শহরমুখী শাহআলী সুপার নামক যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়। এ সময় আরও এক যাত্রী গুরুতর আহত হন। তবে, বাস যাত্রীদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন নিহত এবং আহতদের উদ্ধারে এগিয়ে আসে। পরে হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা থানায় নিয়ে যায়।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই আনিস জানান, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লা সড়ক দুর্ঘটনা নিহত

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

কুমিল্লায় বাসচাপায় নিহত ৩

প্রকাশের সময় : ১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬