, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের গাড়ি চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, মডেল থানার অফিসার ইনচার্জ আহত

  • প্রকাশের সময় : ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১৬৮ পড়া হয়েছে

কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি চুরি হয়। সাধারণ শ্রমিক ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, চালক গাড়িটি রেখে পাশে চা-সিগারেট খেতে যান। পরবর্তীতে ফিরে এসে তিনি দেখেন যে গাড়িটি চুরি হয়ে গেছে। এই বিষয়টি মালিকপক্ষকে জানানো হলে, তারা চালককে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এই মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের অফিস ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল কুদ্দুছ এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার আসল রহস্য উদঘাটন এবং পুলিশের ওপর হামলার সাথে জড়িতদের চিহ্নিত করতে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ বাসিন্দারা। একই সাথে দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার জোর দাবি উঠেছে এলাকা জুড়ে।

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের গাড়ি চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, মডেল থানার অফিসার ইনচার্জ আহত

প্রকাশের সময় : ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬