
অনলাইন শুক্রবার ২৫সেপ্টেম্বর ২০২৬
NDTV তে বঙ্গ কন্যার ইন্টারভিউ দেখে এই মহা-পন্ডিতের ঘুম হারাম! প্রশ্ন তুলেছে – “কেন NDTV শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বললো?
তোমার পান্ডিত্যের নমুনা দেখে আমরা কনফিউজড! NDTV-র Senior Executive Editor আদিত্য রাজ কাউলকে বানিয়ে দিলা ‘রিপোর্টার’! তিনি ভারত সরকারের ক্লিয়ারেন্স নিয়ে শেখ হাসিনার মতো ব্যক্তিত্বের ইন্টারভিউ নেয়, তাঁকে শিখাবে কাকে কি বলে ডাকতে হবে?
সারাদিন দামি হোটেলে বুফে খাওয়ার রিল আর নতুন পাঞ্জাবির ফ্যাশন শো করা সাংবাদিক যখন রাষ্ট্রবিজ্ঞান শেখাতে আসে, তখন বুঝতে হবে ৫ই আগস্টের পর মেধার কি অবস্থা!
এদের বিজনেস মডেলটা সেই লেভেলের!
এরা যদি ভুল করে একটা শব্দও লীগ বা শেখ হাসিনার পক্ষে বলে, সাথে সাথে তিন পাতা উল্টো বদনাম করে প্রায়শ্চিত্ত করে! শেখ হাসিনার ১৪ গোষ্ঠী আর লীগকে ধুয়ে দেবে – যাতে ভিউ ঠিক থাকে, ভাতও ঠিক থাকে!
শেখ হাসিনার বদনাম বেচাই এদের ইউটিউবের থাম্বনেইল আর ফেসবুকের রিচ! যে উন্নয়নে ক্যামেরা কিনছে, যে নেটে আপলোড দিচ্ছে, সেটাও শেখ হাসিনার করা, আর গালিটাও দিচ্ছে তাঁকেই।
ভারত সরকার বলবে ‘প্রাক্তন’, আর NDTV বলবে ‘Honorable Prime Minister’ – এটা হতে পারে না, কারণ ওনার হোটেলের বিল আর ফেসবুকের রিচ দুটোই এখন শেখ হাসিনা-বিরোধী কন্টেন্টের উপর চলে। সত্যের দিকে না, উনি আছে ভিউ-র দিকে।
Farida Pervin’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















