, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

কেরানীগঞ্জে ফার্নিচার কারখানার শ্রমিক আবাসন থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার;

  • প্রকাশের সময় : ০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ১০৯ পড়া হয়েছে

কম্বল মোড়ানো মরদেহ নিয়ে হত্যাকাণ্ডের অভিযোগ পরিবারের

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার ‘দ্বীন ফার্নিচার কারখানা’র শ্রমিক আবাসন থেকে মো. বাবু (৫৫) নামে এক পান-সিগারেট ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে কম্বল মোড়ানো অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। ​স্থানীয়রা জানান, ঈদুল আজহার ছুটিতে শ্রমিকরা বাড়িতে যাওয়ায় বাবু সেখানে একাই ছিলেন। দুপুরে ভবন থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে দারোয়ান ঘরের ভেতর লাশ দেখতে পান এবং পুলিশে খবর দেন। নিহত বাবুর চাচা আসলাম ভান্ডারীর দাবি, গত তিন দিন ধরে নিখোঁজ থাকা বাবুকে হত্যা করে তার টাকা-পয়সা লুট করা হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

কেরানীগঞ্জে ফার্নিচার কারখানার শ্রমিক আবাসন থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার;

প্রকাশের সময় : ০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬