, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

গ্রেপ্তার এড়াতে সুড়ঙ্গে আত্মগোপন, পাকড়াও বিটিএল গ্রুপের সিই

  • প্রকাশের সময় : ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ১০৯ পড়া হয়েছে

অনলাইন ২১ জুন ২০২৬, ১০:১৩
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২০ জুন) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আল আমিন হোসাইন।

এতে জানানো হয়, গ্রেপ্তার আবুল বাশার দীর্ঘদিন ধরে চাকরির প্রলোভন, আসামি মুক্ত করার আশ্বাস, ভুয়া ব্যবসায় বিনিয়োগ এবং গাড়ি ও কোরবানির পশু কেনাবেচার নামে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

আল আমিন হোসাইন বলেন, টানা ১৮ ঘণ্টার অভিযান শেষে শনিবার বেলা দেড়টার দিকে গুলশান-১ এলাকা থেকে প্রতারক মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়।

তাকে বিভিন্ন সময়ে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তিনি বারবার স্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

আল আমিন হোসাইন বলেন, গুলশান থানার পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, বাশার গুলশান-১ এলাকার একটি বাড়িতে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তার এড়াতে তিনি বাসার ভেতরে থাকা একটি সুড়ঙ্গে আশ্রয় নিয়েছিলেন।

পরে দীর্ঘ ১৮ ঘণ্টা চেষ্টার পর আজ দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে উল্লেখ করেন তিনি।

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

গ্রেপ্তার এড়াতে সুড়ঙ্গে আত্মগোপন, পাকড়াও বিটিএল গ্রুপের সিই

প্রকাশের সময় : ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬