
অনলাইন রবিবার, ৩০ আগস্ট ২০২৬
সম্প্রতি তার নামে ভাইরাল হওয়া একটি হাতে লেখা চিঠিকে ঘিরেই নতুন করে শুরু হয়েছে আলোচনা।
চিঠিতে সুকেশ দাবি করেছেন, মরক্কোর কাসাব্লাঙ্কায় একটি বাড়ি কেনার জন্য তিনি নোরাকে কয়েক কোটি টাকা দিয়েছিলেন। পাশাপাশি প্রসাধনী, বিদেশি ব্র্যান্ডের ব্যাগ, বিলাসবহুল গাড়িসহ বিভিন্ন দামি উপহার দেওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। এমনকি নোরার সঙ্গে তার হোয়াটসঅ্যাপ কথোপকথনের কিছু তথ্যও চিঠিতে তুলে ধরেছেন বলে দাবি করা হচ্ছে।
সেখানে সুকেশের অভিযোগ, তাদের সম্পর্ক নিয়ে নোরা ঈর্ষান্বিত ছিলেন। এমনকি জ্যাকলিনের সঙ্গে তার সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য নোরা নিয়মিত তাকে উসকানি দিতেন।
চিঠির শেষাংশে নোরাকে সতর্ক করে সুকেশ লিখেছেন, ‘আমাকে উসকানি দিয়ো না।’
শুধু হুঁশিয়ারি দিয়েই থামেননি সুকেশ।
তার দাবি, নোরার বিরুদ্ধে করা অভিযোগগুলোর পক্ষে তার কাছে প্রয়োজনীয় প্রমাণ রয়েছে। প্রয়োজনে সেসব প্রমাণ প্রকাশ্যে আনার কথাও জানিয়েছেন তিনি।





















