
অনলাইন বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
টকশো শেষে ভাজাপোড়া খাওয়ার ইচ্ছা হলো। ড্রাইভারকে বলতেই বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরেই নিয়ে গেল এক দোকানে। দোকানের সাইনবোর্ডে লেখা- ‘ডায়েট করবো আগামীকাল, ভাজাপোড়া চিরকাল!’
এরপর আর রক্ষা আছে? ফুচকা, কলিজার সিঙ্গারা, সমুচা, বেগুনি, ছোলা, ঝালমুড়ি আর চা- একে একে সবই সাবাড়!
সেখানে আরো অন্তত দশ আইটেম রয়ে গেছে। এত কিছু খাওয়ার পর আর কী খাওয়া যায় বলেন? ডায়েটের সিদ্ধান্তটা না হয় আগামীকাল থেকেই কার্যকর হবে! আজ এমনিতেই জিমে যাওয়ার সময় নাই।
Anis Alamgir’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















