, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

তারেক রহমানের কাছে ১০০টি নারকেলগাছ চাইলেন প্রবীণ অভিনেতা

  • প্রকাশের সময় : ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ১৫৪ পড়া হয়েছে
দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন প্রবীণ অভিনেতা কাজী উজ্জ্বল। শারীরিক অবস্থার অবনতির কারণে প্রায় গৃহবন্দি জীবন কাটাচ্ছেন তিনি।
এমন পরিস্থিতিতে একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি দাবি জানিয়েছেন এই অভিনেতা।ভিডিও বার্তায় কাজী উজ্জ্বল দাবি করেন, ১৯৭৯ সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সঙ্গে খাল কাটা কর্মসূচিতে তিনি অংশ নিয়েছিলেন। সেই স্মৃতির কথা উল্লেখ করে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ব্যক্তিগত আর্থিক সহায়তা নয়, বরং ১০০টি হাইব্রিড জাতের নারকেলগাছের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান।

তিনি আরো বলেন, ‘মৃত্যুর পূর্বে আমি কোনো সাহায্য চাই না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য করছেন, ব্যক্তিগত আর্থিক সহায়তার পরিবর্তে জনগণ ও পরিবেশের কল্যাণে গাছ লাগানোর ইচ্ছা প্রকাশ করে কাজী উজ্জ্বল একটি ব্যতিক্রমী বার্তা দিয়েছেন। এ কারণে তার উদ্যোগের প্রশংসাও করছেন অনেকে।অভিনয়ে আসার আগে কাজী উজ্জ্বল শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন। আশির দশকে চাকরি ছেড়ে অভিনয়জগতে পা রাখেন তিনি। ১৯৮৫ সালে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের হাত ধরে মঞ্চনাটকে তার যাত্রা শুরু হয়। পরে নব্বইয়ের দশকের শুরুতে বিটিভির জন্য নির্মিত ‘সুপ্রভাত ঢাকা’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন।

দীর্ঘ অভিনয়জীবনে তিনি পাঁচ থেকে ছয় শ নাটকে অভিনয় করেছেন। এ ছাড়া আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘দরিয়া পাড়ের দৌলতী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। পরবর্তীতে প্রায় ১৫টি চলচ্চিত্রে অভিনয় করে দেশের নাটক ও চলচ্চিত্রাঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তোলেন এই অভিনেতা।

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

তারেক রহমানের কাছে ১০০টি নারকেলগাছ চাইলেন প্রবীণ অভিনেতা

প্রকাশের সময় : ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬