, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

দীপু মনিরস্বামীমারা গেছেনপ্যারোলে মুক্তির আবেদন

  • প্রকাশের সময় : ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
  • ১১৫ পড়া হয়েছে
অনলাইন বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন। স্বামীর মৃত্যুতে বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে আটক থাকা দীপু মনির প্যারোলে মুক্তি চাইবেন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী। তৌফিক নেওয়াজের বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ হয়ে হুইলচেয়ারে চলাফেরা করতেন। তার মৃত্যুতে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। দীপু মনির সংসারে একটি মাত্র মেয়ে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম কালবেলাকে জানান, চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন তৌফিক নেওয়াজ।

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার হয়ে দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। বুধবার তার প্যারোলে মুক্তি চেয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন বরাবর আবেদন করব।’

প্রসঙ্গত, চব্বিশের গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দীপু মনিকে। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি। দীপু মনির বিরুদ্ধে ৬০টির অধিক মামলা দায়ের হয়েছে।

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

দীপু মনিরস্বামীমারা গেছেনপ্যারোলে মুক্তির আবেদন

প্রকাশের সময় : ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬