, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

নলছিটিতে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

  • প্রকাশের সময় : ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৬২ পড়া হয়েছে
নলছিটিতে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

ঝালকাঠি প্রতিনিধি

Mon 8 Jun,2026
ঝালকাঠির নলছিটিতে ইভা আক্তার(১৩) নামের এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার রাতে( সাড়ে ১০ টার দিকে)  উপজেলার শেকড়কাঠি গ্রামে এ ঘটনা ঘটে। ইভা ওই গ্রামের মো. শহিদ সিকদারের মেয়ে এবং জুরকাঠি জেড.এ. ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে পৌঁছে তার  লাশ উদ্ধার করেছে।
 ইভার  চাচা মো. আব্দুর রশিদ সিকদার জানান,  রোববার রাতে  ইভাকে ঘরে রেখে তার মা আছমা বেগম পান খেতে  পাশের ঘরে যান। এ সময় ইভা ঘরের বারান্দায় আড়ার  সঙ্গে ওড়না বেঁধে গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পরে  ইভার অটো চালক বাবা শহিদ সিকদার বরিশাল থেকে বাড়ি ফিরে ঘরের দরজা খোলার জন্য ডাক দেন। কিন্তু কেউ দরজা না খোলায় তিনি ঘরের লোকজনকে খুঁজতে পাশের ঘরে যান । সেখানে  গিয়ে শুধু  তার স্ত্রীকে দেখতে পান। পরে দুইজনে ঘরে ফিরে ভেতরে ঢুকে ইভাকে গলায় ফাঁস দেওয়া  ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে তাদের সঙ্গে মেয়ের কোনো কথার কাটাকাটিও হয়নি।
নলছিটি থানার ওসি তদন্ত মো. আশরাফ আলী বলেন, ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।  মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়না তদন্তের  জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

নলছিটিতে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

প্রকাশের সময় : ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬