এদিন আসামিপক্ষে আইনজীবী সৈকত হোসেন তার জামিন চেয়ে আবেদন করেন। অপরদিকে বাদীপক্ষে থেকে জামিনের বিরোধিতা করা হয়। তবে রাষ্ট্র পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
পরে শুনানি শেষে দুই হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। পরদিন ২৯ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। গত ১ অক্টোবর তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ৭ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।





















