, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

নিরাপত্তা না পেয়ে থানায় রুমিন ফারহানা: ওসিকে বললেন, আপনি আওয়ামী লীগের ‘চোর’ ওসি

  • প্রকাশের সময় : ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২৫ পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। দুর্গাপূজায় ব্যক্তিগত নিরাপত্তা না দেওয়া এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে কর্মী-সমর্থকদের নিয়ে থানায় গিয়ে ওসির কক্ষে এই মুখোমুখি অবস্থান ও বাদানুবাদ তৈরি হয়।

বৃহস্পতিবার রাত আটটার দিকে সরাইল থানায় যান রুমিন ফারহানা এবং রাত নয়টা পর্যন্ত ওসির কক্ষেই অবস্থান করেন। পূজার সময় স্থানীয়ভাবে নিরাপত্তা না দেওয়ার অভিযোগ তুলে ধরে তিনি ওসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় রুমিন ফারহানা ওসিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি আওয়ামী লীগ চোর ওসি। আপনার হিস্ট্রি তো আমি জানি। যাই হোক সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’

এর জবাবে ওসি মনজুর কাদের ভূঁইয়াও পাল্টা অভিযোগ করে বলেন, ‘আপনি তো আওয়ামী লীগের লোকজনকে সবসময় শেল্টার দেন, তাদের ধরতে গেলে আপনি নিষেধ করেন। আমার কাছে লিস্ট আছে। আপনি রাজ্জিকে ধরতে নিষেধ করেছেন।’

সংসদ সদস্যের তোলা সব অভিযোগ ও অসৌজন্যমূলক আচরণের বিষয়টি অস্বীকার করে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, রুমিন ফারহানা শত শত লোক নিয়ে এসে থানায় অস্থিরতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছেন। তিনি দাবি করেন, ইটভাটা থেকে টাকা নেওয়ার যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ ওই এলাকার ইটভাটাগুলো বর্তমানে হাওরের পানির নিচে ডুবে আছে।

পূজার নিরাপত্তা প্রসঙ্গে ওসি জানান, পুরো থানা এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল, তবে সংসদ সদস্যের জন্য ব্যক্তিগতভাবে পুলিশ টিম আলাদা করে নিয়োজিত রাখা সে সময় সম্ভব ছিল না। এছাড়া রাজ্জিককে গ্রেপ্তারে বাধা দেওয়ার বিষয়েও তিনি নিজের বক্তব্য তুলে ধরেন।

ঘটনা প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ওসি তাকে বলেছেন যে নির্বাচিত এমপিদের নিরাপত্তা মানুষই দেবে। এ কথার জবাবে তিনি বলেন, ‘এজন্যই মানুষ যা দেখছেন, ওরা আমার নিরাপত্তা দিচ্ছে। আমার তো নিরাপত্তা লাগবে।’

ওসির বিরুদ্ধে দুর্নীতি, মাটি কাটা ও ইটভাটা থেকে অর্থ নেওয়ার বিস্তর অভিযোগ রয়েছে দাবি করে তিনি আরও বলেন, এলাকাটি দাঙ্গাপ্রবণ হওয়া সত্ত্বেও পুলিশ দাঙ্গা থেমে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায়। একজন নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে ওসির এমন আক্রমণাত্মক আচরণ গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

নিরাপত্তা না পেয়ে থানায় রুমিন ফারহানা: ওসিকে বললেন, আপনি আওয়ামী লীগের ‘চোর’ ওসি

প্রকাশের সময় : ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬