, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে ‘ইইই ডে-২০২৬’ উদযাপন

  • প্রকাশের সময় : ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৮ পড়া হয়েছে
অনলাইন সোমবার, ০৬ জুলাই, ২০২
নোবিপ্রবিতে ‘ইইই ডে-২০২৬’ উদযাপন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নানা আয়োজনে ‘ইইই ডে-২০২৬’ উদযাপন হচ্ছে। দুই দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠান উপলক্ষে আজ সোমবার (০৬ জুলাই ২০২৬) নোবিপ্রবি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং ইইই এসোসিয়েশনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেস, মোবাইল গেমিং, সার্কিট অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, লাইন ফলোইং রোবট ও ট্রেজার হান্ট ইভেন্টসমূহের উদ্বোধন করেন।

দিবসটি উপলক্ষে এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বেল্লাল হোসাইনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রসঙ্গত, চতুর্থবারের মতো নোবিপ্রবিতে দুই দিনব্যাপী (০৬-০৭ জুলাই ২০২৬) ‘ইইই ডে’ উদযাপন হচ্ছে। এ উৎসবে ইইই বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি নোবিপ্রবির অন্যান্য বিভাগ ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা বিকাশ এবারের আয়োজনের মূল লক্ষ্য। আগামীকাল ০৭ জুলাই এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

জনপ্রিয়

নোবিপ্রবিতে ‘ইইই ডে-২০২৬’ উদযাপন

প্রকাশের সময় : ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬