, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরা:কৌশল আ.লীগ সীমান্তে ৯টি প্রবেশপথ চিহ্নিত শেখ হাসিনাকেভারতফেরত না দিলেআন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় এ্যানি-টুকুসহ ৫ নেতা নতুন দায়িত্বে ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট‘জয় বাংলা , বিমান কর্মকর্তা বরখাস্ত রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না

নোবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশের সময় : ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ১৭৯ পড়া হয়েছে
নোবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রমের উদ্বোধন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে (GST) এর প্রথম মেধা তালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (০৮ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। পাশাপাশি তিনি ভর্তি সংক্রান্ত কাজের যথাযথ ডকুমেন্টেশনের প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্নাতক  (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার মেধাতালিকার ভিত্তিতে দুজন শিক্ষার্থীর হাতে ভর্তির আবেদনপত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ভর্তি পরিচালনা কমিটির সদস্য, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফেরা:কৌশল আ.লীগ সীমান্তে ৯টি প্রবেশপথ চিহ্নিত

নোবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের সময় : ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬