
অনলাইন সোমবার,২৬অক্টোবর ২০২৬
আমি গভীর মনোযোগ সহকারে মাহফুজ আনাম সাহেবের নাতিদীর্ঘ কলামটি পড়লাম। তিনি স্বাধীনতা পূর্ব ও উত্তর নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা লিখেছেন।
তাঁর সব কথার সাথে আমি একমত না হলেও অনেক বিষয়ে একমত হয়েছি। এখানে তিনি ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষন নিয়ে নিয়ে কথা বলেছেন, এখানে আমার ছোট একটি কথা,
মাহফুজ আনামের বাবা আবুল মনসুর আহমদ পাকিস্তানের শিল্পমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু তাকে লীডার বলে সম্মোধন করতেন। আবুল মনসুর সাহেব ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ৭ মার্চের আগে বঙ্গবন্ধুকে বেশ কয়েকবার ফোন করে পাননি। কারন সেসময় বঙ্গবন্ধু খুবই ব্যস্ত ছিলেন। বঙ্গবন্ধুকে তিনি কিছু পরামর্শ দিতে চেয়েছিলেন।
বঙ্গবন্ধু ভাষনের পর বঙ্গবন্ধু খবর পেলেন মনসুর আহমদ ফোন করেছেন, তিন মনসুর সাহেবকে ফোন করার পর মনসুর আহমদ খুবই খুশী হয়ে বললেন আমি যা বলতে চেয়েছিলাম তোমাকে, তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছো- পাকিস্তান আর নাই মুজিব, তোমার ভাষনে ভেঙ্গে গেছে।
তোমার ভাষন হবে পৃথিবীর সেরা ভাষন। বঙ্গবন্ধু উত্তরে বললেন সব আপনার দোয়া লীডার।
মাহফুজ আনাম বলেন, ,হাসিনার দুঃশাসনের মাপকাঠিতে বঙ্গবন্ধুকে বিচার করা ঠিক হবে না।
সাম্প্রতিক দুটি ঘোষণা আমাদের আশ্চর্য করেছে। প্রথমত, আটটি জাতীয় দিবস বাতিল এবং দ্বিতীয়ত, উপদেষ্টা নাহিদের বক্তব্য, ‘অন্তর্বর্তী সরকার শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে বিবেচনা করে না।’
মাহফুজ আনাম লিখার কিছু অংশ আমি সঙ্গত কারনে তুলে ধরলাম, এই অবৈধ সরকার যে ৮টি দিবস বাতিল করার সীদ্ধান্ত নিয়েছে তার সাথে তিনি একমত নন।
তিনির ভাষায়ঃ জাতীয় দিবস বাতিলের বিষয়ে সরকারের সঙ্গে আমাদের মতামত প্রায় একই। তবে, দ্বিমত রয়েছে তিনটি দিবস নিয়ে—৭ মার্চ (বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটি), ১৫ আগস্ট (বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রায় সব সদস্যকে হত্যাকাণ্ডের দিন) এবং ৪ নভেম্বর (গণপরিষদে যেদিন সংবিধান গৃহীত হয়)। এই দিনগুলোতে ইতিহাস রচিত হয়েছিল এবং কোনোভাবেই এগুলোর গুরুত্ব কমানো উচিত নয়।
আমি খুবই খুশী হতাম যদি তিনি ১৭ এপ্রিল মুজিব নগর সরকার দিবসটির গুরুত্ব ও সরকারীভাবে পালন করার কথা বলতেন।
কারন এ তাজ উদ্দিন সরকার বঙ্গবন্ধুর অবর্তমানে আমাদের সফল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছিল। শিখা অনির্বান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ। যুদ্ধে আত্মোৎসর্গকারী সৈনিকদের স্মৃতিকে জাতির জীবনে চির উজ্জ্বল রাখার উদ্দেশ্যে এই স্মৃতিস্তম্ভে সার্বক্ষনিক ভাবে শিখা প্রজ্জ্বলন করে রাখা হয়। আজ মবের শাসন চলছে কিন্তু কতদিন কতকাল ? ইতিহাস থেকে শিক্ষা নিন। ইতিহাস কাউকে ক্ষমা করেনা। ইতিহাসের কলম সঠিক ও সত্য কথা লিখে যায়।
Shah Faruque Ahmed’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















