
অনলাইন সোমবার,২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ কিছু লিখতে ইচ্ছে করছে না। হাত নিশপিশ করছে বটে। তবে কত লেখা যায়, কত প্রশ্ন তোলা যায়? মিরপুরের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা কেন্দ্রটি রাতের অন্ধকারে গুড়িয়ে দেয়া হলো। কেউ বাঁধা দিলো না ! তারা না হয় ভয় পেয়ে। কিন্তু পুলিশ প্রশাসন কি ভয়ে ছিলো? এ ঘটনায় আজ চারজন গ্রেফতার হয়েছে ঠিক। কিন্তু একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান তো শেষ। কত রোগীর নির্ভরতার কেন্দ্র ছিল। তেমন আরেকটি কি হুট করে হবে?
কতকিছু জানতে চায় মন। দেশে মবের নিরসন কি হলো? বুলডোজার এলো, অথচ পুলিশ জানে না? রাতে আশেপাশের কোনও টহল পুলিশ ছিল না? একটা এলাকা কতটা অরক্ষিত তাহলে ?
ধুর, ভাবছি আর কিছুই ভাববো না। লাভ কি? বরং নিজের কাজ করি। তো এক মিটিং এ গিয়েছিলাম ডিআরইউতে। দুপুরে Ajmal Hoq Helal ভাই সংগঠনের বাগানে বসেছিলেন। তার ক্যামেরা তাক করলেন আমার দিকে। তিনি হঠাৎ ক্যান্ডিট ছবি তুলতে চান। আমি তো টেনশনে পড়লাম। বুড়ি বয়সে ভাঁজ পড়া ভারী গালের মুখাবয়বে অপ্রস্তুত ছবি কি না কি আসে। মনে হলো এ বয়স অনুযায়ী ততটা হতাশ হওয়ার মত নয়। প্রকৃতির মাঝে নিজেকে নির্ভারই লাগছে।
Nadira Kiron’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















