, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

বাংলাদেশ পুলিশের জন্য ভারী রেকার ক্রয়: দরপত্রের সময়সীমা কমানোর অনুমোদন

  • প্রকাশের সময় : ১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ১৫১ পড়া হয়েছে

জনস্বার্থে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রমে ব্যবহারের জন্য একটি ভারী উদ্ধারকারী যান (রেকার) কেনার ক্ষেত্রে দরপত্র আহ্বানের সময়সীমা সংক্ষিপ্ত করার প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

​বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির ১৬তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

​মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৩০ টন ধারণক্ষমতার একটি উদ্ধারকারী যান (রেকার) ক্রয়ের জন্য দরপত্র জমা দেওয়ার সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করার নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে কমিটি।

​যানটি চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রমে ব্যবহারের জন্য ক্রয় করা হবে। জরুরি রাষ্ট্রীয় প্রয়োজন এবং জনস্বার্থ বিবেচনায় এ সুপারিশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

বাংলাদেশ পুলিশের জন্য ভারী রেকার ক্রয়: দরপত্রের সময়সীমা কমানোর অনুমোদন

প্রকাশের সময় : ১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬