
অনলাইন বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে রায় প্রকাশের তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে। এটাই নিয়ম। শেখ হাসিনা তিরিশ দিনের মধ্যে আপিল করেন নাই। ফলে, দেশে ফিরলে তাকে ফাঁসি দেয়া ছাড়া আর উপায় নাই। এমনটাই দাবি করেছেন ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আবুল কালাম আজাদ ওরফে “বাচ্চু রাজাকার”-এরও যে আপিল করার সুযোগ নাই, এই কথাও তিনি স্বীকার করেছেন মাস দুই আগে। অন্তর্বর্তী সরকার যেই নির্বাহী আদেশে তাকে আপিল করার সুযোগ দিতে চেয়েছিল, তা যে অবৈধ, সেই কথাও আমিনুল সাহেব উল্লেখ করেছেন। তবে, এরপরেই আবার বলেছেন যে আবুল কালাম আজাদের ফাঁসির রায় স্থগিত করার ব্যাপারে তার কোন আপত্তি নাই। সরকার চাইলে রায় স্থগিত করতে পারে। মানে, অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশকে উনি অবৈধ বলেছেন যতো না আইনি কারনে, তার চাইতে বেশি রাজনৈতিক কারনে। তাছাড়া আবুল কালাম আজাদের রায় স্থগিত করা যদি অবৈধ হয়ে থাকে, তাইলে এখন তিনি ঠিক কোন আইনে জেলের বাইরে আছেন? বা ঠিক কোন আইনে তার রায়ের বাস্তবায়ন স্থগিত হয়ে আছে? আমি কি তার ফাঁসির দাবি করছি? তা না। আমি চাই মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক নেতাদের বিচার আওয়ামী লীগ ও জামাতের সার্বভৌম ইচ্ছার রাজনীতি থেকে মুক্ত হোক। ন্যায় বিচার হোক। কিন্তু বর্তমানে ট্রাইবুনালকে যেভাবে কিছু রাজনৈতিক দলের সার্বভৌম ইচ্ছার অধীন বানিয়ে রাখা হয়েছে, যেভাবে আইনের ব্যাভিচার চলছে, তাতে আপনাদের সকলকেই সামনের দিনগুলিতে শাহবাগী হয়ে যেতে হবে।
পারভেজ আলম’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















