
অনলাইন শনিবার, ৩১ অক্টোবর২০২৬
বিবাহিত জীবন দীর্ঘ হলেই যে, কেউ সুখী হয় এই ধারণা ভুল!! জয়া ভাদুড়ি কেই দেখুন 
তাদের দাম্পত্যের ৫৩ বছর হয়েছে। আর এর পুরোপুরি কৃতিত্ব শুধু জয়া ভাদুড়ির। অমিতাভ মহাশয়ের নয়!…
জয়া ভাদুড়ির গুড্ডি সিনেমার সেটে অমিতাভ বচ্চন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। জয়া অস্বস্তি বোধ করলেন। এরপর জয়া জানলেন, অমিতাভ অবচেতন মনেই কিছু ভালো লাগলে এভাবে তাকিয়ে থাকেন। এরপর কথা বলা আর সেই থেকে হয় শুরু বন্ধুত্ব।
একবার পাঁচ ঘন্টা ড্রাইভ করে গেলেন জয়াকে নিজ চোখে পুরষ্কার নিতে দেখবেন বলে। জয়া বুঝতে পারতেন তার সঙ্গ অমিতের ভালো লাগে। কিন্তু অমিত জি হলেন ধরি মাছ, না ছুই পানি টাইপ মানুষ।
দুজনেই একসঙ্গে গল্প করতেন, চায়ের আড্ডায় বসতেন। কিন্তু কেউ কাউকে মনের কথা খুলে বলেননি।
জঞ্জির সিনেমা হিট হবার পর অমিত জি বেশ নাম ডাক করেন। নায়িকা ছিলেন জয়া ভাদুড়ি।
দুজনে ঠিক করেন লন্ডনে বন্ধুরা সবাই ঘুরতে যাবেন সিনেমা হিট হলে। তখন অমিতাভের বাবা বললেন, জয়াকে নিয়ে ঘুরতে যেতে চাইলে আগে বিয়ে করো।
তারপর দুজনে বিয়ে করলেন, লন্ডনে হানিমুনেও গেলেন।
দাম্পত্যের ৫৩ বছরে কত উথান-পতনের শিকার হয়েছেন জয়া। কিন্তু উনি দাঁতে দাঁত চেপে সংসার টিকিয়ে রেখেছেন। জয়া বুঝতে পারেন, অমিত জি কখন জয়ার কথা বলা পছন্দ করবে, কখন চুপ থাকতে হবে।
ক্যারিয়ারের শুরুতে এতো সুমিষ্ট ভাষী জয়া থেকে আজ তিনি হয়ে গেছেন রুড জয়া। আমাদের জেনারেশন তাকে রুড হিসেবেই জানি। কিন্তু তার এই রুড হবার পিছনে জীবনের ৫৩ বছরই দায়ী।
আমি খুব অবাক হয়ে যাই, দুজন মানুষ এতো ভালোবেসে বিয়ে করেন। তারপর সুন্দর সংসার পাতেন। এরপর কিভাবে সেই ভালোবাসা, আবেগে ভাটা পরে? কিভাবে সেখানে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে?
অমিত জি জয়াকে এতো ভালোবেসেছিলেন তবে কেন জয়াকে ধোঁকা দিয়ে রেখার প্রেমে দিওয়ানা হলেন? কেন জয়াকে বাদ দিয়ে রেখাকে ঘরের বউ করে রাখতে চাইলেন?
হ্যা রেখার ছোটবেলা খারাপ কেটেছে, তাই তিনি সংসার করতে চাইতেন। তবে এই সংসার করতে চাওয়ার জন্য কি আরেকজনের ঘর, বরই কেড়ে নিতে হবে?
অমিতাভের এক এওয়ার্ড প্রোগ্রামে রেখা যেভাবে অতি আবেগী হচ্ছিলেন, জয়ার সাথে মাখামাখি করছিলেন তা যেকোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে বিরক্তিকর লাগবে, রাগ লাগবে।
তবে এবার ভাবুন জয়া ভাদুড়ি ৫৩ বছর ধরে কি কি সহ্য করেছেন!! তিনিই ভালো জানেন কেন এসব মুখ বুঝে সহ্য করেছেন তিনি।
আমি বলবো- পার্টনার টক্সিক হলে, সম্পর্ক খারাপ হতে গেলে তা টেকানোর চেষ্টা অবশ্যই করা উচিত। কিন্তু যদি ফলাফল শূন্য আসে অপরপক্ষ থেকে তবে এই টক্সিক রিলেশন থেকে সসম্মানে সরে আসাই ভালো।
ব্রোকেন ফ্যামিলি হোক বা টক্সিক ফ্যামিলি! দুটোই সন্তানের জন্য ডে**ঞ্জারাস। তবে একসঙ্গে থেকে প্রতিদিন সন্তানকে ট্রমা দেয়ার থেকে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়।
Aritha’s Gallery’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















