, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক কিসমতখন্দকার ইন্তেকাল

  • প্রকাশের সময় : ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৮৭ পড়া হয়েছে
অনলাইন  বুধবার, ২৯ জুলাই, ২০২৬
বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক কিসমত খন্দকারের মৃত্যুতে ডিআরইউর শোক
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য, বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর আফতাবনগরের নাগরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
এক শোকবার্তায় ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃদ্বয় বলেন, কিসমত খন্দকার ছিলেন একজন নিষ্ঠাবান, সৎ ও পেশাদার সাংবাদিক। তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের অবদান সহকর্মীদের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ, সজ্জন ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারালো।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ গোসল সম্পন্ন হবে। আগামীকাল (৩০ জুলাই) সকালে তাঁর মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক কিসমতখন্দকার ইন্তেকাল

প্রকাশের সময় : ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬