, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

ভারতের সঙ্গে লেনদেন বন্ধ হওয়ায় পাকিস্তানের আর্থিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার ফের বাণিজ্য শুরুর আর্জি পাকিস্তানি বণিক সংগঠনের কর্তার

  • প্রকাশের সময় : ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১৫ পড়া হয়েছে

 অনলাইন সোমবার,০২ নভেম্বর২০২৬

পাক-ভারত বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান নূর মুহাম্মদ কাসুরি জানিয়েছেন, দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক পুনর্স্থাপিত হলে বিনিয়োগ, পর্যটন ও আঞ্চলিক সহযোগিতার সুযোগ

২০১৯ সালের পুলওয়ামা সন্ত্রাসের পর থেকেই কার্যত বন্ধ হয়ে গিয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য। আর ভারতের সঙ্গে লেনদেন বন্ধ হওয়ায় পাকিস্তানের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩ লক্ষ ৮০ হাজার কোটি টাকা (৪০ বিলিয়ন মার্কিন ডলার)! সোমবার এ কথা জানিয়েছেন, পাক-ভারত বিজনেস কাউন্সিল (পিআইবিসি)-এর চেয়ারম্যান নূর মুহাম্মদ কসুরি।

পিআইবিসি চেয়ারম্যান সোমবার বলেন, ‘‘ভারত-পাকিস্তান বাণিজ্যিক সম্পর্ক পুনর্স্থাপিত হলে বিনিয়োগ, পর্যটন ও আঞ্চলিক সহযোগিতার সুযোগ তৈরি হবে। দুই প্রতিবেশী দেশের ব্যবসায়ীরাই তার ফলে উপকৃত হবেন। পাকিস্তান ও ভারতের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্ক রয়েছে, যা উন্নত সম্পর্ক গড়ে তোলার ভিত্তি হতে পারে।’’
তিনি জানান, বাণিজ্য স্থগিত হওয়ার কারণে পাকিস্তানি ব্যবসায়ীদের দূরবর্তী বাজার থেকে প্রয়োজনীয় কাঁচামাল ও অন্যান্য পণ্য আমদানি করতে হচ্ছে। এতে পরিবহণ খরচ বাড়ার পাশাপাশি আমদানির সময়ও বেশি লাগছে। তিনি বলেন, ‘‘পাকিস্তানের ওষুধশিল্প ভারতীয় কাঁচামালের উপর নির্ভরশীল ছিল। ভারত থেকে কাঁচামাল আমদানি করলে বছরে ২-৩ বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হতে পারত।’’ কসুরি জানিয়েছেন, ভারত থেকে তুলো আমদানি বন্ধ হওয়ায় এবং পাকিস্তানের অভ্যন্তরীণ তুলো উৎপাদন কমে যাওয়ায় বস্ত্রখাতে অতিরিক্ত ব্যয় বহন করতে হয়েছে। তিনি বলেন, ‘‘আমাদের কাপড় কলগুলিকে ব্রাজিল, মিশর, চিন ও আমেরিকা থেকে তুলো সংগ্রহ করতে বাধ্য হতে হয়েছে। যার ফলে আনুমানিক অতিরিক্ত ৫ বিলিয়ন (৫০০ কোটি) মার্কিন ডলার ব্যয় হয়েছে।’’
বাণিজ্যিক বিধিনিষেধের কারণে ভারতের উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও পাকিস্তান দূরবর্তী দেশগুলি থেকে চিনি, সার, সিমেন্ট, পেট্রোলিয়াম পণ্য, ইস্পাত, শাকসব্জি এবং ভারী যন্ত্রপাতি আমদানি করছে বলেও জানান তিনি। ভারতের তেল শোধনাগারগুলো ভৌগোলিকভাবে পাকিস্তানের কাছাকাছি হওয়ায় পেট্রোলিয়াম আমদানি তুলনামূলক ভাবে সস্তা ও দ্রুত হতে পারে বলেও দাবি করেন তিনি। এমনকি, পাকিস্তানে আর্থিক সঙ্কটের ক্ষেত্রেও ভারত ত্রাতার ভূমিকা নিতে পারত বলে জানিয়ে কসুরি বলেন, ‘‘অর্থনৈতিক সঙ্কটের সময় শ্রীলঙ্কাকে আর্থিক সহায়তা করেছিল ভারত। কঠিন সময়ে প্রতিবেশী দেশগুলি কী ভাবে একে অপরকে সহায়তা করতে পারে, এটি তার উদাহরণ।’’

আনন্দবাজার ডট কম

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

ভারতের সঙ্গে লেনদেন বন্ধ হওয়ায় পাকিস্তানের আর্থিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার ফের বাণিজ্য শুরুর আর্জি পাকিস্তানি বণিক সংগঠনের কর্তার

প্রকাশের সময় : ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬