আজ সোমবার বিকাল ৪টায় সেখানে মানববন্ধনটি আয়োজনের কথা ছিল। দেশের বিভিন্ন স্থানে বাউল গানসহ নানা সাংস্কৃতিক আয়োজনে হামলা ও আগ্রাসনের প্রতিবাদে ‘প্রতিবাদী শিল্পী জনতা’র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করার কথা ছিল। বিকাল থেকেই সেখানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়।
আমরা প্রতিবাদ করেছি। সেখানে পুলিশের একজন সদস্য বলেছেন, ‘জয় বাংলা স্লোগান নষ্ট হয়ে গেছে’। দীপক এবং আমরা প্রতিবাদ করি। তখন পুলিশ সদস্যরা আমাদের টেনেহিঁচড়ে গাড়ির দিকে নিয়ে যায়।
দীপককে পুলিশ ভ্যানে করে নিয়ে যায়।
ঘটনাস্থলে থাকা মিজান নামে একজন পুলিশ সদস্য বলেন, ‘মানববন্ধনে কাউকে বাধা দেওয়া হয়নি। একজন উগ্র আচরণ করায় তাকে পুলিশ ভ্যানে নিয়ে যাওয়া হয়।





















