, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জেলা প্রশাসন এমপিকে পাত্তা দিচ্ছেন না:পরিষ্কার বললাম।অভদ্র হতে বাধ্য করবেন না জামায়াত এমপি সৌদি বিমানবন্দর বন্ধ৫১ ফ্লাইট বাতিলঢাকা থেকে৫ হাজার ৪১৮ যাত্রী ক্ষতিগ্রস্ত ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী মায়েদের সঙ্গে কারাগারে বন্দি ৩০৩ শিশু পূর্ণাঙ্গ রায়:ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশের পাশে ধূমপান করছেন স্বামী:আটক কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই রোটনের দাফন সম্পন্ন হয়েছে। অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলা

মায়েদের সঙ্গে কারাগারে বন্দি ৩০৩ শিশু

  • প্রকাশের সময় : ৫১ মিনিট আগে
  • ২ পড়া হয়েছে
অনলাইন সোমবার,১২ অক্টোবর ২০২৬

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন শিশু রয়েছে। এসব শিশুর দেখভাল, কল্যাণ ও পুনর্বাসনে তাদের পছন্দের নিকটাত্মীয়ের কাছে অথবা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ করেছে সমাজসেবা অধিদপ্তর। সম্প্রতি হাইকোর্টে দাখিল করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির মাধ্যমে কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের নিয়মিত খোঁজখবর নেওয়া হয়। তাদের জন্য খেলনা, পোশাক ও শিশুখাদ্যের ব্যবস্থাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। তবে শিশুদের সর্বোত্তম স্বার্থ, নিরাপত্তা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে তাদের পছন্দের নিকটাত্মীয়ের কাছে কিংবা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ করেছে অধিদপ্তর।

এর আগে গত ১৫ জুন দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে থাকা শিশুদের সংখ্যা ও বয়সের বিবরণ জানতে কারা কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চেয়েছিলেন হাইকোর্ট। তবে এখন পর্যন্ত কারা কর্তৃপক্ষ সেই প্রতিবেদন দাখিল করেনি।

কারা অধিদপ্তরের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৬ এপ্রিল পর্যন্ত দেশের ৭৪টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে মায়েদের সঙ্গে ছিল ২৯৯ জন শিশু। তাদের মধ্যে ১৫৩ জন কন্যাশিশু এবং ১৪৬ জন ছেলেশিশু। এসব শিশুর মায়েদের অধিকাংশই মাদক মামলার আসামি। তাদের কেউ সাজা ভোগ করছেন, আবার কারও বিরুদ্ধে থাকা মামলা বিচারাধীন।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মায়েদের সঙ্গে সবচেয়ে বেশি শিশু রয়েছে ঢাকা বিভাগে। বিভাগের ১৮টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে রয়েছে ১০০ শিশু। চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ৯০ জন, রাজশাহী বিভাগের আটটি কারাগারে ২৫ জন, সিলেট বিভাগের পাঁচটি কারাগারে ১৯ জন এবং রংপুর বিভাগের আটটি কারাগারে ২৫ জন শিশু রয়েছে।

এ ছাড়া খুলনা বিভাগের ১০টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে ২০ জন, বরিশাল বিভাগের ছয়টি কারাগারে চারজন এবং ময়মনসিংহ বিভাগের চারটি কারাগারে মায়েদের সঙ্গে রয়েছে ১৩ জন শিশু। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মায়েদের সঙ্গে সবচেয়ে বেশি শিশু রয়েছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে।
জনপ্রিয়

জেলা প্রশাসন এমপিকে পাত্তা দিচ্ছেন না:পরিষ্কার বললাম।অভদ্র হতে বাধ্য করবেন না জামায়াত এমপি

মায়েদের সঙ্গে কারাগারে বন্দি ৩০৩ শিশু

প্রকাশের সময় : ৫১ মিনিট আগে