
অনলাইন মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬
মার্কিন রাষ্ট্রদূত ব্রেণ্ট ক্রিস্টেনসেন-কে ঘিরে গুজব?
একটা “গুজব” ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হচ্ছে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মিঃ ব্রেণ্ট ক্রিস্টেনসেন আকস্মিকভাবে দেশে ফিরে গেছেন। কিছুক্ষণ আগে মার্কিন দূতাবাস একটা পোষ্ট দিয়েছে, যেখানে রাষ্ট্রদূতের একটা বক্তব্য আছে। রাষ্ট্রদূত বলছেন, “মার্কিন পররাষ্ট্র দপ্তরে ফিরে এলাম! এই বছর মার্কিন-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তা তুলে ধরছি এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও প্রবাসী বাংলাদেশিদের সাথে সেই অগ্রগতির ওপর ভিত্তি করে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং এর গতি ধরে রাখার বিষয়ে আলোচনা করছি।”
এরইমাঝে গণমাধ্যমে একটা রিপোর্ট দেখছি, যেখানে বলা হচ্ছে, ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স বা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা। তারমানে কি রাষ্ট্রদূত ব্রেণ্ট ক্রিস্টেনসেন-কে ফিরিয়ে নেয়া হলো? নাহ্, একদমই না। যেকোনো দূতাবাসের রাষ্ট্রদূত ছুটিতে বা অন্য কোনো কারণে নিজদেশে গেলে একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ব্যস, এটুকুই!
মার্কিন রাষ্ট্রদূত ব্রেণ্ট ক্রিস্টেনসেন আমেরিকায় গেছেন। নির্দিষ্ট কিছু কাজে। এরপর তিনি ফিরে আসবেন।
আমার প্রশ্নটা অন্য জায়গায়। ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদির টেলিফোনে দীর্ঘ আলাপের পরপরই মার্কিন রাষ্ট্রদূত গেলেন আমেরিকায় আর ভারতীয় হাই কমিশনার নিজদেশে। এটাই আসল কথা। কেনো গেলেন? নিশ্চয়ই বাংলাদেশ বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ নির্দেশনা নিতে। সেটা কি?
আমার জানা নেই।
Salah Uddin Shoaib Choudhury’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















