, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলা গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী

মাসে পাঁচবার যৌন সম্পর্কের শর্ত! টাকার বিনিময়ে

  • প্রকাশের সময় : ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২ আগস্ট ২০২৬
  • ৮১ পড়া হয়েছে
 অনলাইন রবিবার, ০২ আগস্ট,
মডেল ও রিয়েলিটি তারকা আকাঙ্ক্ষা চৌধুরী নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’ থেকে বিদায় নেওয়ার আগে নিজের জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, সৌন্দর্য প্রতিযোগিতা–সংশ্লিষ্ট এক প্রভাবশালী ব্যক্তি তাঁকে আর্থিক সহায়তার বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন। জাতীয় টেলিভিশনে এমন ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরায় তাঁর সাহসের প্রশংসা করেছেন শোর সঞ্চালক ফারাহ খান ও রিতেশ দেশমুখ।

শো থেকে বিদায়ের সময় আকাঙ্ক্ষা বলেন, একটি বিউটি পেজেন্টে অংশ নিতে তাঁর এক থেকে দুই লাখ রুপি প্রয়োজন ছিল। পোশাক, প্রশিক্ষণসহ বিভিন্ন খরচ বহন করার মতো সামর্থ্য তাঁর পরিবারের ছিল না। সে সময় তিনি দীর্ঘদিনের পরিচিত এক প্রভাবশালী ব্যক্তির কাছে আর্থিক সহায়তা চান। ওই ব্যক্তি অতীতে বিভিন্ন প্রতিযোগীকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন বলেই তাঁর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন আকাঙ্ক্ষা।

আকাঙ্ক্ষা জানান, অর্থ ধার নেওয়ার বিনিময়ে কাজ করে সেই টাকা শোধ করার প্রস্তাবও দিয়েছিলেন। তাঁর ভাষ্য, প্রকৌশল বিষয়ে পড়াশোনা এবং ভালো যোগাযোগ দক্ষতা থাকায় তিনি চাকরি বা অন্যভাবে কাজ করে ঋণ পরিশোধ করতে চেয়েছিলেন। ওই ব্যক্তি তাতে রাজি হয়ে তাঁকে নিজের বাসায় ডাকেন।

আকাঙ্ক্ষার দাবি, আগে তিনি বিভিন্ন অনুষ্ঠানে পরামর্শদাতাদের সঙ্গে ওই ব্যক্তির বাসায় গিয়েছিলেন। কিন্তু সেদিন পরিস্থিতি ভিন্ন ছিল। তাঁর ভাষায়, সেখানে পৌঁছানোর পর ওই ব্যক্তি তাঁকে আলিঙ্গন করেন, তবে সেটি স্বাভাবিক আলিঙ্গন ছিল না। তিনি অভিযোগ করেন, ওই ব্যক্তি জোর করে তাঁকে স্পর্শ করেন এবং তিনি তাঁকে সরিয়ে দেন।

এরপর ওই ব্যক্তি তাঁকে বলেন, এক বছর আগে যদি তাঁর প্রস্তাবে রাজি হতেন, তাহলে এত দিনে অভিনয়ের সুযোগ পেতেন। এখন যেহেতু কাজ পাচ্ছেন না, তাই অর্থের বিনিময়ে তাঁর সঙ্গে যৌন সম্পর্কে জড়াতে হবে। আকাঙ্ক্ষার দাবি, ওই ব্যক্তি এমনকি এক মাসে পাঁচবার যৌন সম্পর্কের শর্তও নির্ধারণ করে দিয়েছিলেন।
আকাঙ্ক্ষা জানান, তিনি সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাঁর কথায়, তিনি

ওই ব্যক্তিকে বলেন, আগে জানলে কখনোই সেখানে যেতেন না। জবাবে ওই ব্যক্তি নাকি বলেন, ভবিষ্যতে তিনি এই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবেন এবং এই ইন্ডাস্ট্রিতে এমন সমঝোতা ছাড়া এগোনো সম্ভব নয়।

তবে আকাঙ্ক্ষা বলেন, তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি। তাঁর দাবি, ঘটনার ছয় মাস পর তিনি একটি বড় শোতে সুযোগ পান এবং এক বছরের মধ্যে দেশের অন্যতম বড় মঞ্চে দাঁড়ানোর সুযোগ অর্জন করেন নিজের পরিশ্রমের জোরেই।
আকাঙ্ক্ষার এই বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন ফারাহ খান। তিনি বলেন, ‘আশা করি, সেই ব্যক্তি এই অনুষ্ঠান দেখছেন এবং দেখছেন তুমি আজ কোথায় পৌঁছেছ। তোমার চিন্তাধারা পিছিয়ে থাকা নয়, বরং সঠিক। আমি তোমাকে নিয়ে গর্বিত।’

রিতেশ দেশমুখও বলেন, ‘তুমি নিজের জন্য যে অবস্থান নিয়েছ, সেটি খুবই গুরুত্বপূর্ণ। তোমার এই অভিজ্ঞতা একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়া অনেক মেয়েকে সাহস জোগাবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে যে বড় জায়গায় পৌঁছানো যায়, তুমি তার প্রমাণ।’

তবে আকাঙ্ক্ষা তাঁর অভিযোগে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেননি। ফলে তাঁর বক্তব্যের বিষয়ে স্বাধীনভাবে কোনো পক্ষের প্রতিক্রিয়া বা অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

‘লক আপ: সাচ ইয়া সাজা’–এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ৫ আগস্ট।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

জনপ্রিয়

দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ

মাসে পাঁচবার যৌন সম্পর্কের শর্ত! টাকার বিনিময়ে

প্রকাশের সময় : ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২ আগস্ট ২০২৬