
অনলাইন,মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। আজ মঙ্গলবার হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনেছবি: ভিডিও থেকে নেওয়া
এক মামলায় আইনজীবীকে পাঁচ লাখ টাকা খরচা আরোপের আদেশের বিষয়টি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকনের উপস্থাপনের এক পর্যায়ে এজলাস ত্যাগ করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।
আজ মঙ্গলবার দুপুর ১২টার পর আপিল বিভাগের আদালতকক্ষে (এজলাস-১) এ ঘটনা ঘটে। এরপর আদালত বসেননি বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্র।
আইনজীবীদের আয় কমে গেছে উল্লেখ করে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘একজন জুনিয়র আইনজীবীকে পাঁচ লাখ টাকা কস্ট দেওয়া অনেক বেশি হয়ে গেছে। তাঁকে মাফ করে দেন। তখন উনি বললেন, “আমি প্রধান বিচারপতি হওয়ার আইনজীবীদের ইনকাম কমে গেছে।” আমি তখন বললাম, ইনকাম ওই সেন্সে কমে গেছে…বোঝাতে চেয়েছি আগে আপিল বিভাগে ১১ জন বিচারপতি ছিল। তিনটা বেঞ্চ ছিল। এখন একটা বেঞ্চ।’





















